এক্সপ্লোর

নজরে ৯ চটজলদি: তারকা থেকে মন্ত্রী, তৃণমূলের হেভিওয়েটরা কে কোথায় লড়বেন?

বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী। তাঁর ছেড়ে আসা ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় প্রাক্তন দলনেত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেছেন, নিজের কেন্দ্রে ছেড়ে পালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, এবার ভবানীপুরে হারবেন বলে বুঝতে পেরেছিলেন। শুভেন্দু বলেছেন,  ওখানে যা ভোটে হারতেন, এখানে তার তিনগুণ ভোটে হারাব। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর সদরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। রাজারহাট গোপালপুর থেকে লড়বেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুর, বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা নিজেদের আসনেই লড়ছেন। বেহালা পূর্বের প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। কামারহাটিতে প্রার্থী হচ্ছেন মদন মিত্র। রানাঘাট উত্তর পশ্চিমে শঙ্কর সিংহ, কাটোয়ায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সবংয়ে মানস ভুঁইয়া, নাটাবাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়িতে গৌতম দেব, রায়গঞ্জে কানাইয়ালাল আগরওয়াল, কান্দিতে অপূর্ব সরকার, জঙ্গিপুরে জাকির হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল। পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পূর্বস্থলীতে স্বপন দেবনাথ, কেশপুরে শিউলি সাহা। সিঙ্গুর থেকে টিকিট পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রার্থী হচ্ছেন মাস্টারমশাইয়ের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত বেচারাম মান্না। প্রার্থীতালিকা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, এবারের তালিকায় মহিলা প্রার্থী রয়েছে ৫০ জন। তপশিলি জাতির প্রার্থী ৭৯ জন, আদিবাসী প্রার্থী রয়েছেন ১৭ জন। ৮০ ঊর্ধ্ব কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না। 

 

ভিডিও খবর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
ABP Ananda Top 10, 6 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 6 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget