PM Modi's Foreign Visit: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে Modi
দুদিনের জন্য বাংলাদেশ (Bangladesh) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষদিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি কিন্তু তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে মতুয়াদের মন্দিরদর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট।

















