এক্সপ্লোর

PAC chairman controversy: পিএসি-বিতর্কে বিধানসভার ৮ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

পিএসি বিতর্কে এবার রাজ্য বিধানসভার (WB Assembly) সব'কটি স্ট্যান্ডিং (Standing Committee) কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপির বিধায়করা (BJP MLA Resign)। দলীয় সূত্রে খবর, মুকুল রায়কে (Mukul Roy) পিএসি চেয়ারম্যান (PAC Chairman) করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। 

বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্য়ানের পদে আসীন ছিলেন বিজেপি বিধায়করা। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়কই। 

পদত্যাগ করলেন বিজেপির মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, কৃষ্ণ কল্যাণী, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপদ শর্মা, দীপক বর্মণ, অশোক কীর্তনিয়া ও আনন্দময় বর্মণ। এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন যান বিজেপি বিধায়করা। 

রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, ‘পিএসি বিতর্কের জেরে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের।  বিধানসভা পরিচালনার ক্ষেত্রে রক্ষকের ভূমিকায় রাজ্যপাল। যেভাবে জনগণকে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিবাদ বিজেপির। যারা খরচ করবেন, তারাই কীভাবে হিসেব রাখবেন?যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তার জন্য বিরোধীদলের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়।বিজেপির দেওয়া তালিকা থেকে একজনকে মনোনয়ন দেওয়া উচিত ছিল। প্রথা ভেঙে এবার পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে’

শুভেন্দু আরও বলেন, ‘আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সভাপতিকে মুকুল রায় পার্টির পতাকা ধরাচ্ছেন। এই মুহূর্তে মুকুল রায়ের ট্যুইটার অ্যাকাউন্টে তৃণমূল নেতার পরিচয়। নিজেই মুকুল বলছেন আমি তৃণমূলের। দলত্যাগ বিরোধী আইনে এব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়েছি। গোটা দেশে এই প্রতিবাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষের কাছে বিষয়টি জানানোর চেষ্টা করছি।’

বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়। যদিও, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, বিরোধী বিধায়ক হিসেবেই তাঁকে এই পদ দেওয়া হয়েছে। 

 

ভিডিও রাজনীতি

Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget