এক্সপ্লোর
অশোকনগর হাসপাতালে কোভিড চিকিৎসার ব্যবস্থা হবে শুনে প্রতিবাদ স্থানীয়দের
কোভিড হাসপাতাল তৈরির আশঙ্কায় উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা। স্থানীয়দের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে জটলা সরায় পুলিশ। স্থানীয়রা সুপারের কাছে ডেপুটেশন জমা দিতে যায়। কিন্তু তাঁদের অভিযোগ, ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি। অন্য চিকিৎসা পরিষেবা যাতে চালু থাকে তার দাবি জানাতে এসেছিল স্থানীয়রা। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে, পুরসভার পুর প্রশাসক।
আরও দেখুন

















