Bihar News: এবার অনলাইনেও ফর্ম জমা দিতে পারবেন বিহারে বাদ যাওয়া ভোটাররা
ABP Ananda LIVE: এবার অনলাইনেও ফর্ম জমা দিতে পারবেন বিহারে বাদ যাওয়া ভোটাররা । অনলাইনে আবেদন করলে গ্রহণ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের । 'শারীরিকভাবে উপস্থিত হয়ে ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক নয়' 'ভোটার তালিকায় নাম রাখার আবেদনে আধারকেও মান্যতা দিতে হবে' । আধারকেও সহযোগী নথি হিসেবে গ্রহণ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের । বিহার SIR-এর খসড়ায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ । সুপ্রিম কোর্টে বিহার SIR মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর
'দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে,তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন',কটাক্ষ কুণালের
যে প্রশ্নগুলো উঠেছে, একটারও উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। কাচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদি। যাঁরা বলছেন, বাংলা কোনও ভাষা নয়। টেলিপ্রমপটার দেখে লিখে আনা বাংলা বলছেন। যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তিনি বিজেপিতে গিয়েছেন। ২৪ এর লোকসভা ভোটে, বিজেপি কমে গিয়েছে, তৃণমূল বেড়ে গিয়েছে। দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন। আপনি যতবার আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। ২০২৬-এ রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বাংলা সীমান্ত পাহারার দায়িত্ব নরেন্দ্র মোদির সরকার। যতগুলো অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন, সব ক'টিতেই বিজেপি অভিযুক্ত। ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে বলে গিয়েছেন নরেন্দ্র মোদি।






















