PM Modi at G7 Summit: জি-৭ শীর্ষ সম্মেলনে 'এক বিশ্ব এক স্বাস্থ্য'-র বার্তা নরেন্দ্র মোদির
করোনা আবহে জি-৭ শীর্ষ সম্মেলনে (G7 Summit) বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতায় জোর দিলেন প্রধানমন্ত্রী (Prime Minister)। বললেন, এই পরিস্থিতিতে এক বিশ্ব এক স্বাস্থ্যই হোক আমাদের মন্ত্র। শুধু করোনা ভাইরাস নয়, পরবর্তী সময়ে যে কোনও স্বাস্থ্য সংক্রান্ত জরুরী পরিস্থিতিতে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর পাশাপাশি করোনা চিকিৎসায় প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা যে ছাড়ের দাবি জানিয়েছে, তাকে সমর্থনের জন্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলির কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজ সম্মেলনের আরও দুটি পর্বে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। জি-৭ শীর্ষ সম্মেলনে ভারত আমন্ত্রিত দেশ।






















