এক্সপ্লোর

Cyclone Sitrang : সিত্রাংয়ের তাণ্ডব, ঝড়-বৃষ্টিতে অসমের নগাঁওয়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি !

Heavy rain and storm in Assam : সোমরাতে ঝড়ে কালিয়াবর, বামুনি, সাকমুথিয়া চা বাগান ও বোরালিগাঁও এলাকায় ঘরবাড়ির ক্ষতি হয়

নগাঁও : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) তাণ্ডব। ঝড়-বৃষ্টির জেরে অসমের (Assam) নগাঁও জেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি। শুধু তা-ই নয়, ওই এলাকায় ভেঙে পড়েছে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। জানা গেছে, সোমরাতে ঝড়ে কালিয়াবর, বামুনি, সাকমুথিয়া চা বাগান ও বোরালিগাঁও এলাকায় ঘরবাড়ির ক্ষতি হয়। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। 

বাংলাদেশের বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ল্যান্ডফলের সময় গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে ঢাকা, কুমিল্যার নাগালকোট, ভোলার দৌলতখাঁ, বরগুনা, নড়াইলের লোহাগাড়া, সিরাজগঞ্জে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সামগ্রিক ক্ষয়ক্ষতি কত হয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের তরফে দমকল ও সিভিল ডিফেন্সের একটি মনিটরিং সেল তৈরি করা হয়েছে।

বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সোমবার কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বের সাইক্লোন শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্ততপক্ষে ২৮ হাজার ১৫৫ জন মানুষকে এবং ২ হাজার ৭৩৬টি গরুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধে পর্যন্ত স্থানান্তরের কাজ চলে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে ৫৭৬টি শেল্টার প্রস্তুত রাখা হয়।

এদিকে ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। দুর্যোগ কেটেছে এরাজ্যের দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, Sitrang আদতে একটি তাই-নাম। অর্থাৎ এই নামের উৎস তাইল্যান্ড। সি-ত্রাং (Si Trang), এভাবেই সেদেশে উচ্চারিত হয় এটি। সূত্রের খবর, এটি তাইল্যান্ডের কোনও পদবী। 

বঙ্গে প্রভাব-

সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। নদীতে খেয়া পারাপার বন্ধ। গোসাবার সাতজেলিয়ায় গাড়াল, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। ছোট মোল্লাখালি থেকে বয়স্কদের ইতিমধ্যেই ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, কুমিরমারি, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ফেরিঘাটগুলোতে পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন ; গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় সিত্রাং, দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget