এক্সপ্লোর

Ather Scooter: প্রথম ফ্যামিলি স্কুটার নিয়ে আসবে এই সংস্থা, জিনিসপত্র রাখার দারুণ সুবিধে- আরও কী চমক থাকছে ?

Ather Rizta: অ্যাথার এনার্জির সিইও তরুণ মেহতা দাবি করেছেন যে বাজারে আসার পরেই গাড়িপ্রেমীদের মন জয় করবে অ্যাথার রিজটা। একইসঙ্গে আরাম ও নিরাপত্তা দুটি দিকই বজায় রেখেছে এই মডেলটি।

Ather Scooter Launch: বৈদ্যুতিন স্কুটার নির্মাণকারী সংস্থা অ্যাথার এনার্জি এবার একটা নতুন ধরনের স্কুটার আনতে চলেছে বাজারে। বলা যায় অ্যাথারের এটা দ্বিতীয় মডেল লাইন আপ। আর এই নতুন ইলেকট্রিক স্কুটারটি বাজারে আসবে আগামী ৬ এপ্রিল। ইতিমধ্যেই এর প্রি বুকিংও শুরু হয়ে গিয়েছে। ৯৯৯ টাকাতেই হবে বুকিং।

কী নাম রাখা হয়েছে মডেলের ?

মডেলের নাম রাখা হয়েছে রিজটা (Rizta)। অ্যাথার এনার্জির সিইও তরুণ মেহতা দাবি করেছেন যে বাজারে আসার পরেই গাড়িপ্রেমীদের মন জয় করবে অ্যাথার রিজটা। একইসঙ্গে আরাম ও নিরাপত্তা দুটি দিকই বজায় রেখেছে এই মডেলটি। এমনকী সিইও জানিয়েছেন যে বিগত ২০১৯ সাল থেকেই এই মডেলের উপর কাজ করছে অ্যাথার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাথারের অন্যান্য মডেলগুলির মতই এই মডেলেও যাতে মানুষের বিশ্বাস থাকে, তাঁর চেষ্টা করা হচ্ছে।

অ্যাথার রিজটার ফিচার্স কী আছে

এটাই হতে চলেছে অ্যাথারের প্রথম ফ্যামিলি স্কুটার। আর এই অ্যাথার রিজটায় থাকছে প্রচুর ফিচার্স। সিটের নিচে রাখা হয়েছে স্টোরেজ কম্পার্টমেন্ট। বাইক চালক তাঁর সমস্ত প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এই কম্পার্টমেন্টে। হেলমেটও রাখা যাবে এখানে, টিফিন বক্স, মুদিখানার জিনিসপত্র ইত্যাদি সবই রাখা যাবে এই বুট স্পেসের মধ্যে।

অন্যান্য স্টোরেজ অপশন

অতিরিক্ত স্টোরেজের জন্য অ্যাথার রিজটায় স্কুটারে সিটের কাছেই একটা ছোট্ট কম্পার্টমেন্ট রাখা হয়েছে। এতে কেউ চাইলে পার্স বা অন্যান্য ছোটখাট জিনিস রাখতে পারেন। রিজটায় একটা টাচস্ক্রিনও থাকবে বলেই জানা গিয়েছে সংস্থার তরফে। এতে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে গুগল ম্যাপসের মত অন্যান্য ইলেকট্রনিক ফেসিলিটিও রাখা হবে। তবে আরও যা কিছু ফিচার্স থাকবে গাড়িতে, তা বাজারে আসার পরই জানা যাবে।

কিসের ভিত্তিতে তৈরি এই অ্যাথার রিজটা

অ্যাথারের এই রিজটা মডেল মূলত ৪৫০ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে। এর আকার খানিক বাড়ানো হয়েছে ৪৫০ সিরিজের তুলনায়। এতে থাকবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ওয়াইড ফ্রন্ট টায়ার, ওয়াইডার রিয়ার টায়ারস, এলইডি লাইট সম্পূর্ণভাবে রেস্তোরাঁয় ব্যবহার করা যাবে।

সম্প্রতি বাজাজ অটোও তাঁর পালসার এন ২৫০ মডেলটির একটি আপডেটেড ভার্সন আনতে চলেছে বাজারে। সেটিতেও পুরনো মডেলের থেকে কিছু কিছু বদল দেখা যাবে। থাকবে আপসাইড ডাউন ফর্ক যা আগের ভার্সনে ছিল না। আগামী ১০ এপ্রিল বাজারে আসবে পালসারের এই আপডেটেড ভার্সন।

আরও পড়ুন: Bajaj Pulsar: পালসারের এই মডেলের আপডেটেড ভার্সন আসবে বাজারে, থাকবে এলসিডি ডিসপ্লে- কবে লঞ্চ হবে ?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget