এক্সপ্লোর

Electric Scooter: বাজারে বৈদ্যুতিন স্কুটার আনছে BMW, ঝাঁ-চকচকে এই স্কুটার কিনতে কত খরচ ?

BMW Electric Scooter: বিএমডব্লিউ সিই ০৪ মডেলে একটি দুরন্ত লুক থাকছে যা একেবারে অন্য যে কোনও স্কুটারের থেকে আলাদা। আধুনিক মিনিমালিজমের উপর দাঁড়িয়ে এই স্কুটারের লুক।

BMW Scooter: শুধু কম দামের ই-স্কুটার নয়, এবার প্রিমিয়াম বৈদ্যুতিন স্কুটারের জগতেও সাড়া পড়বে ভারতে। বিএমডব্লিউ আনছে নতুন বৈদ্যুতিন স্কুটার (BMW Electric Scooter)। এই মাসেই বাজারে আসবে এই স্কুটার। ইতিমধ্যেই স্কুটারের বুকিং শুরু করে দিয়েছে সংস্থা। জার্মানির এই গাড়ি-বাইক-স্কুটার নির্মাতা ব্র্যান্ড এবার ভারতের বাজারেও প্রিমিয়াম স্কুটার (Electric Scooter) নিয়ে বাজার দখল করবে। বিএমডব্লিউ মোটোরাডের পক্ষ থেকে আসছে সিই ০৪ মডেলের বৈদ্যুতিন স্কুটার। লুক দেখলে চমকে যাবেন আপনিও। কী ফিচার্স ? দামই বা কত ?

ডিজাইন কেমন

বিএমডব্লিউ সিই ০৪ মডেলে একটি দুরন্ত লুক থাকছে যা একেবারে অন্য যে কোনও স্কুটারের থেকে আলাদা। আধুনিক মিনিমালিজমের উপর দাঁড়িয়ে এই স্কুটারের লুক। এমনকী এতে রয়েছে ফিউচারিস্টিক এলিমেন্টও। ফ্ল্যাট হ্যান্ডলবার, স্কাল্পটেড বডিওয়ার্ক, এলইডি লাইটিং সব মিলিয়ে এই স্কুটারে একটা স্বতন্ত্র সিল্যুট তৈরি করে যা দেখলে আপনারও মাথা ঘুরে যাবে, চমকে যাবেন আপনি। ফাংশন এবং ফর্মের একবারে যোগ্য মেলবন্ধন ঘটেছে এই ইলেকট্রিক স্কুটারে। এই লুক বোঝায় বিএমডব্লিউর ডিজাইন ফিলোজফি ঠিক কেমন।

Electric Scooter: বাজারে বৈদ্যুতিন স্কুটার আনছে BMW, ঝাঁ-চকচকে এই স্কুটার কিনতে কত খরচ ?

কী কী ফিচার্স থাকবে বিএমডব্লিউর ই-স্কুটারে

বিএমডব্লিউর সিই ০৮ মডেলটি এক কথায় হাজারও ফিচার্সে ঠাসা। এই সমস্ত ফিচার্স একাধারে যেমন গাড়ি চালকের আরাম দেবে, সেইসঙ্গে নিরাপত্তাও জোগাবে। একটা বড়সড় ফুল কালারড টিএফটি ডিসপ্লে রয়েছে এই স্কুটারে যা কিনা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিতে সাহায্য করবে। স্মার্টফোন কানেক্টিভিটি তো এই গাড়ির অন্যতম আকর্ষণ। এর মাধ্যমে আপনার ফোনের সঙ্গে এই স্কুটার সবসময় কানেক্টেড থাকবে। এছাড়া উন্নতমানের রাইডার সরঞ্জাম যেমন ট্রাকশান কনট্রোল, এবিএস ইত্যাদিও মিলবে বিএমডব্লিউ সিই ০৪ মডেলে। এতে কনফিডেন্সও বাড়বে চালকের এবং স্কুটারের পারফরম্যান্সও অনেক ভাল হবে। এর এর্গোনমিক ডিজাইন এবং আরামদায়ক সিটিং পজিশন অনেক রিল্যাক্সিং স্ট্রাকচারের মত। শহরাঞ্চলের রাস্তায় যানজটে আটকে পড়লেও এই স্কুটারে বসলে তা নিয়ে বিরক্তি আসবে না।

Electric Scooter: বাজারে বৈদ্যুতিন স্কুটার আনছে BMW, ঝাঁ-চকচকে এই স্কুটার কিনতে কত খরচ ?

পাওয়ারট্রেনের সমস্ত তথ্য

এই সিই ০৪ বৈদ্যুতিন স্কুটারে রয়েছে একটি লিকুইড কুলড ইলেকট্রিক মোটর যাতে ৪২ বিএইচপি শক্তি ও ৬২ এনএম টর্ক উৎপন্ন হয়। এর ৮.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির সাহায্যে ভালই রেঞ্জ আসবে স্কুটারে। সর্বোচ্চ ১২০ কিমি গতি ওঠে এই স্কুটারে। এতে রয়েছে অনেকগুলি রাইডিং মোড যার মধ্যে ইকো, রেইন ও রোড খুবই গুরুত্বপূর্ণ।

দাম

বিএমডব্লিউর এই স্কুটার কিনতে ন্যূনতম ১১ লাখ টাকা খরচ হবে। এর সি ৪০০ জিটি মডেলের দাম ১১ লাখ ২৫ হাজার টাকা অর্থাৎ যা কিনা টাটা পাঞ্চের একটি ইভির সমান। 

আরও পড়ুন: Driving License: ড্রাইভিং লাইসেন্স করাবেন ? এই ৫ বিষয় না মানলে সমস্যা হতে পারে

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget