এক্সপ্লোর

Electric Scooter: ৩ ঘণ্টাতেই ফুল চার্জ, ছুটবে ১৩০ কিমি ! ১.৩ লাখেই পাবেন এই নয়া ই-স্কুটার

VLF Tennis E Scooter: বিশ্বের বাজারে এই স্কুটার মূলত দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। ভারতের গ্রাহকদের জন্য শুধুমাত্র ১৫০০ ওয়াট ট্রিমের মডেলই উপলব্ধ রয়েছে। এই মডেলে আপনি পাবেন একটি ২.১ কিলোওয়াটের মোটর।

VLF E-Scooter: ভারতে বৈদ্যুতিন দু-চাকার গাড়ির বাজার ক্রমেই বাড়ছে এবং নিত্যনতুন বাইক এবং স্কুটার আসছে বাজারে। একেকটির একেক রকম ফিচার্স। বহু নির্মাতা সংস্থা এই বৈদ্যুতিন স্কুটারের (Electric Scooter) দুনিয়ায় পা রাখছে। এবার ভারতের বাজারে এল ইতালির বিখ্যাত স্কুটার বাইক (VLF E-Scooter) নির্মাতা সংস্থা ভেলোসিফেরো ওরফে ভিএলএফের নয়া স্কুটার। টেনিস নামের একটি নয়া ই-স্কুটার নিয়ে এসেছে এই সংস্থা।

বাজারে এই মডেলের ই-স্কুটার লঞ্চ হয়েছে ১.৩০ লক্ষ টাকায়। এটাই এই স্কুটারের এক্স শোরুম দাম। আগ্রহী গ্রাহকরা এখন থেকে এই স্কুটার চাইলে কিনতে পারেন। মূলত কালো, সাদা এবং লাল এই তিনটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই স্কুটার।

বিশ্বের বাজারে এই স্কুটার মূলত দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। তবে ভারতের গ্রাহকদের জন্য শুধুমাত্র ১৫০০ ওয়াট ট্রিমের মডেলই উপলব্ধ রয়েছে। এই মডেলে আপনি পাবেন একটি ২.১ কিলোওয়াটের মোটর, যা একটি ২.৫ কিলোওয়াট আওয়ারের মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে। আর এই সমস্ত ফিচার্সের মাধ্যমে আপনি এই স্কুটারে ১৩০ কিমি পর্যন্ত রেঞ্জ পাবেন।

নতুন লঞ্চ হওয়া এই ভিএলএফ টেনিস স্কুটারের লুক অত্যন্ত স্লিক এবং মিনিমালিস্টিক ডিজাইন সমৃদ্ধ। স্কুটারের সামনে দারুণ লুকের একটি আয়তাকার এলইডি প্রজেক্টর হেডলাইট ইউনিট রয়েছে, ডিআরএলের সঙ্গে সংযুক্ত করেছে এই ইউনিট। ফেন্ডারের নিচে ইন্ডিকেটর ইনস্টল করা হয়েছে।

একইসঙ্গে এই স্কুটারের ডিজাইনে একটা মিনিমালিস্টিক ছোঁয়া আছে, আর তাঁর সঙ্গে স্লিভার ট্রিপের মধ্যে একটা গ্রাফিক্সের ছাপও রয়েছে এই স্কুটারে। ফ্রন্ট লেগরুমের জন্য যথেষ্ট জায়গা পাবেন আপনি, সিঙ্গল সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে এক্ষেত্রে। ট্রেন্ডিং বহু ফিচার্স রয়েছে এই স্কুটারে। তিনটে রাইড মোড, ফুল ব্লুটুথ-এনেবলড টিএফটির সঙ্গে স্মার্টফোন কানেক্টিভিটি, ১২ ইঞ্চির হুইল, ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক একে আপনি পেয়ে যাবেন।

সম্প্রতি হোন্ডা মোটরস তাদের একটি জনপ্রিয় স্কুটার মডেলের বৈদ্যুতিন ভার্সন লঞ্চ করতে চলেছে বাজারে। বলা হচ্ছে যে একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে যাওয়া যাবে ১০৪ কিমি রাস্তা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: BMW India: নতুন বছরে গাড়ির দাম আরও বাড়াবে বিএমডব্লিউ, ৩ শতাংশ পর্যন্ত বাড়বে খরচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget