এক্সপ্লোর

Ferrari Purosangue: শুধুমাত্র এসইউভি নয়, চার দরজার সুপার-কার ফেরারির এই গাড়ি

Super Car: শোনা গিয়েছে, ২০২৩ সালে ভারতের গাড়ির বাজারে অভিষেক হতে পারে Ferrari Purosangue এসইউভি মডেলের।

Ferrari Purosangue: ফেরারি (Ferrari) কোম্পানির গাড়ি বলতেই দ্রুত গতির গাড়ি (Super Fast Car), স্পোর্টস কার (Sports Car)- এইসবই চোখে ভাসে। তবে প্রথমবারের জন্য এসইউভি (SUV) গাড়ি লঞ্চ করতে চলেছে ফেরারি সংস্থা। ইতিমধ্যেই Ferrari Purosangue- এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে এই গাড়ি শুধু একটি এসইউভি নয় বরং এই প্রথম বিশ্বে লঞ্চ হতে চলেছে চার দরজার একটি সুপার-কার (Super Car)। শোনা গিয়েছে, ২০২৩ সালে ভারতের গাড়ির বাজারে অভিষেক হতে পারে Ferrari Purosangue এসইউভি মডেলের। বিলাসবহুল বা luxury sports car নির্মাণের জন্য ইতালীয় সংস্থা ফেরারি বরাবরই জগৎবিখ্যাত। তাদের নতুন গাড়ি Ferrari Purosangue প্রথ, এসইউভি হওয়ার পাশাপাশি নিঃসন্দেহে একটি বিলাসবহুল স্পোর্টস কার যা তার পাওয়ার বা শক্তি এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিগত ফিচারের জন্য সকলের নজর কেড়ে নেবে। এই প্রথম চার দরজার গাড়ি তৈরি করেছে ফেরারি সংস্থা। তবে গাড়ির পিছনের কব্জাযুক্ত অংশ দিয়েই সহজে গাড়িতে প্রবেশ করা যাবে, আবার বেরনোও যাবে।

ফেরারি কোম্পানির নতুন Purosangue মডেল একটি বড় আকার-আয়তনের গাড়ি হলেও দেখতে যথেষ্ট স্পোর্টি লুক রয়েছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই গাড়িতেও স্লিক ডিজাইন রেখেছে ফেরারি কোম্পানি। এই গাড়ির পিছনের অংশে কোনও ওয়াইপার রাখা হয়নি। এছাড়াও এই গাড়িতে রয়েছে বিশেষ forged wheels। গাড়ির পিছনের অংশে রয়েছে বড় আকারের একটি diffuser। এর পাশাপাশি দেখা গিয়েছে V12 Ferrari গাড়ির মতোই টেলল্যাম্প রয়েছে নতুন Purosangue মডেলে।

গাড়ির ভিতরের অংশের ডিজাইন

ফেরারি কোম্পানি তাদের Purosangue এসইউভি গাড়ির ভিতরের অংশে ডিজাইন অর্থাৎ ইন্টিরিয়রে বেশ আলাদা ফিচার রেখেছে। সাধারণত ফেরারি গাড়ি যেরকম হয় তার থেকে অনেকটাই আলাদা Purosangue মডেলের ইন্টিরিয়র ডিজাইন। এর আগে কোনও ফেরারি গাড়িতে এত বেশি লাগেজ স্পেস দেখা যায়নি। গাড়ির পিছনের অংশেও রয়েছে দুটো সিট, অনেকটা খালি জায়গা এবং একটি কনসোল। আগের তুলনায় Purosangue মডেলে ইন্টিরিয়র ডিজাইন অনেক বেশি বিলাসবহুল এবং sustainable বা স্থিতিশীল উপকরণ দিয়ে এই সমস্ত ডিজাইন করা হয়েছে। fabric roof-lining তৈরি করা হয়েছে recycled polyester দিয়ে। গাড়ির মধ্যে থাকা কার্পেট তৈরি হয়েছে মাছের জাল রিসাইকেল করে পাওয়া polyamide দিয়ে। এর পাশাপাশি ব্যবহৃত হয়েছে রিসাইকেল হওয়া পলিয়েস্টার থেকে পাওয়া Alcantara। ডুয়াল ককপিট ড্যাশবোর্ড রয়েছে এই গাড়ির কেবিনে। গাড়ির সামনে যে যাত্রীরা বসবেন তাঁদের জন্য রয়েছে একটি আলাদা ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে স্টিয়ারিং হুইল এবং টাচ সেনসিটিভ বাটন, অর্থাৎ স্পর্শের সাহায্যে কাজ করবে এইসব বাটন।

Ferrari Purosangue এসইউভি মডেলের অন্যান্য আকর্ষণীয় ফিচার

একটি Burmester 3D High-End Surround Sound System রয়েছে এই বিলাসবহুল গাড়িতে। এছাড়াও এই এসইউভিতে রয়েছে এয়ার কোয়ালিটি সেনসর এবং massaging ফ্রন্ট সিট। চমক রয়েছে ফেরারির এই গাড়ির ইঞ্জিনেও। যেহেতু এই মডেল সবচেয়ে শক্তিশালী ইউনিট বলা হচ্ছে, তাই ইঞ্জিনও স্পেশাল। naturally-aspirated V12 ফেরারি গাড়ির সঙ্গে এর তুলনা করা হচ্ছে। 725 bhp শক্তি পাওয়া যাবে এই ইঞ্জিন থেকে। স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে একটি 8-speed automatic। এছাড়াও রয়েছে একটি sophisticated 4WD system। ফেরারির এই মডেলে রয়েছে ১৮০ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যা ভারতের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে। আগামী বছর ভারতে আসতে পারে ফেরারির এই গাড়ি। দাম হবে আকাশছোঁয়া, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- পুজোতে হুন্ডাইয়ের দারুণ অফার, এই গাড়িগুলিতে পাবেন বাম্পার ডিসকাউন্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget