এক্সপ্লোর

Ford India: ভারতে ফিরছে ফোর্ডের গাড়ি, কোন তিনটে মডেল নির্মাণ করবে সংস্থা ?

Ford India Re-Launch: একইসঙ্গে ফোর্ড লোকাল অপারেশনস আবার শুরু করছে। তবে এবার এই যাত্রা শুরু হবে Mustang Mach-E ইলেকট্রিক SUV-র হাত ধরে, সঙ্গে থাকবে রেঞ্জ রাপটারের মত পিক-পারফরম্যান্সের গাড়িও।

সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতে বেশ কিছু বছর হয়ে গেল ফোর্ডের গাড়ি আর পাওয়া যায় না। কিন্তু জানা গিয়েছে আবারও ফিরছে ফোর্ড। ফিরছে নতুনরূপে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তবে এবার আর ভলিউম-নির্ভর মডেল নয়, Figo বা Aspire-এর মত মডেল নয়, এই গাড়িনির্মাতা সংস্থা এবার নিয়ে আসছে CBU অপারেশনস। একইসঙ্গে ফোর্ড (Ford India) লোকাল অপারেশনস আবার শুরু করছে। তবে এবার এই যাত্রা শুরু হবে Mustang Mach-E ইলেকট্রিক SUV-র হাত ধরে, সঙ্গে থাকবে রেঞ্জ রাপটারের মত পিক-পারফরম্যান্সের গাড়িও।

ফোর্ডের রেঞ্জার রাপটার আসলে একটি লাইফস্টাইল পিক আপ মডেল, যেখানে মুশট্যাঙ্গ মাক-ই মডেলটি ভারতের বাজারে অন্যতম দামি বিলাসবহুল গাড়ি (Ford India) হতে চলেছে। বলা ভাল আমদানিকৃত দামি গাড়ির তালিকায় থাকবে এই মুশট্যাঙ্গ মাক ই মডেল। আর এছাড়াও অন্য যে মডেল ভারতের বাজারে আনতে চলেছে ফোর্ড, তাঁর মধ্যে রয়েছে এনডিভার। নতুন জেনারেশনের এনডিভার ভারতের চেন্নাই কারখানায় অ্যাসেম্বল করা হবে। আগেও এই মডেলের গাড়ি চেন্নাইয়ের কারখানাতেই তৈরি হত। আর তাই নতুন জেনারেশনের মডেল এই কারখানায় অ্যাসেম্বল করা শুরুর কাজ অনেকটাই সহজ হবে বলে মনে হয়।

ফোর্ডের এই এনডিভার মডেলটি একটু পরের দিকে বাজারে আসবে ঠিকই, ২০২৫ সালে ভারতে পাওয়া যাবে এনডিভার। কিন্তু এটাই প্রথম ফোর্ডের সিবিইউ রুটের গাড়ি হতে চলেছে। আর এর মাধ্যমে আবারও ফোর্ড নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনবে ভারতে, নতুন রূপে এনডিভার দেখতে পাবেন গাড়িপ্রেমীরা। চেন্নাইয়ের কারখানা পুরোপুরি কখনই বন্ধ করেনি ফোর্ড আর তাই একটা ক্ষীণ আশা ছিলই যে ভারতের বাজারে ফোর্ডের গাড়ি আবার ফিরবে এই মর্মে। লোকাল অপারেশনস বন্ধ হয়ে গিয়েছিল একথা ঠিক, কিন্তু আবার ফিরবে ফোর্ড। নিয়মিতভাবে সার্ভিসিংয়ের বিজ্ঞাপন দিয়ে গিয়েছে এই সংস্থা, কিন্তু মডেল নির্মাণ হয়নি। বাজার থেকে একেবারে সরেও যায়নি ফোর্ড (Ford India)। এবার সিবিইউ মডেলের মাধ্যমে ভারতের বাজারে ফোর্ডের এই ফিরে আসা অনেকটা যুক্তিসঙ্গত বলে মনে হল কারণ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি বাজার ধরে ফেলতে পারবে ফোর্ড আর গাড়ির অ্যাসেম্বলিং শুরু করতে পারবে।

তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি স্পষ্টভাবে। বিশ্বের বাজারে ইতিমধ্যেই অনেকগুলি নতুন মডেল নিয়ে এসেছে ফোর্ড। ইলেকট্রিক ভার্সনের গাড়ির প্রতিই ফোর্ডের ঝোঁক এখন একটু বেশি। হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকেছে ফোর্ড, তবে আবার যে সংস্থা প্রিমিয়াম ভলিউম প্লেয়ার মডেল নির্মাণে প্রণোদিত হবে না একথা বলা যায় না।

আরও পড়ুন: Ford in India: ভারতে ফিরছে ফোর্ড ! নতুন কোন আপডেট এল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Maruti Dzire EMI : মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
E20 Petrol: গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো
গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget