এক্সপ্লোর

Mahindra 3XO: রেকর্ড ভেঙেছে বুকিং, তবে এখনই ঘরে আসবে না মহিন্দ্রার এই গাড়ি- কত দেরি হবে ডেলিভারিতে ?

Mahindra 3XO Bookings: মাসে মহিন্দ্রা (Mahindra 3XO) এখন ৯০০০ টি গাড়ি তৈরি করতে পারে। আর এই কারণে বোঝাই যাচ্ছে ৫০ হাজার বুকিং পুরো তৈরি হতে সময় লেগে যাবে প্রায় ৬ মাস।

সোমনাথ চট্টোপাধ্যায়: এই বছর এখনও পর্যন্ত রেকর্ড গড়েছে মহিন্দ্রার এই নতুন মডেলটি। মহিন্দ্রার এতদিনের পুরনো XUV300 মডেলটির (Mahindra 3XO) থেকেও জনপ্রিয়তায় ছাড়িয়ে গিয়েছে এই নতুন 3XO মডেলটি। বাজারে আসার পর বুকিং শুরু হওয়ার ৬০ মিনিটের মধ্যেই এই মডেলের বুকিং সংখ্যা পেরিয়ে গিয়েছে ৫০ হাজারের রেকর্ড। তবে যারা এই মডেলটি বুক করেছেন, তাঁদের জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে যে এখনই তাঁরা ঘরে নিতে পারবেন না মহিন্দ্রার 3XO মডেলটি। দেরি হবে আরও ৬ মাস।

আজ থেকেই ডেলিভারি শুরু হয়ে গিয়েছে ঠিকই। তবে মিড ভ্যারিয়ান্টের ১০ হাজার ইউনিট মডেল তৈরিও হয়ে গিয়েছে সংস্থার ঘরে। মাসে মহিন্দ্রা (Mahindra 3XO) এখন ৯০০০ টি গাড়ি তৈরি করতে পারে। আর এই কারণে বোঝাই যাচ্ছে ৫০ হাজার বুকিং পুরো তৈরি হতে সময় লেগে যাবে প্রায় ৬ মাস।

যে সমস্ত গাড়িপ্রেমীরা এই মডেলটি বুক করেছেন, তাঁদের মধ্যে অন্যান্য ভ্যারিয়ান্টগুলির থেকেও মহিন্দ্রার AX5 মডেলটির (Mahindra 3XO) জনপ্রিয়তা বেশি বলেই মনে হয়। এমনকী বলা চলে AX সিরিজটিই তাঁদের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি ফুল লোডেড AX7 মডেলটিও বেশ ভাল সংখ্যায় বিক্রি হয়েছে। তবে এর ১.২ লিটারের যে টার্বো পেট্রোল ভার্সনটি আছে তা অত্যন্ত শক্তিশালী এবং এটি AX5 L ভার্সনের সঙ্গেই আসছে। AX7 মডেলটির জন্য ওয়েটিং পিরিয়ডও অত্যন্ত বেশি।

MX রেঞ্জের এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে ৭.৪ লাখ টাকায়। সর্বোচ্চ দাম ধরা হয়েছে ১১ লাখ টাকা। AX রেঞ্জ দামের দিক থেকে শুরু হয় ১০.৬ লাখ টাকা থেকে। টপ এন্ড ভ্যারিয়ান্টটির দাম হয়েছে ১৫.৪ লাখ টাকা। Mahindra XUV 3XO মডেলটির একটি ডিজেল ভার্সনও উপলব্ধ রয়েছে। এর ফিচার্স আগের মতই থাকছে, তবে এর টপ এন্ড ভার্সনগুলিতে থাকছে প্যানোরমিক সানরুফ। আর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ADAS লেভেল ২, সেভেন স্পিকার হারমান কার্ডন অডিয়ো সিস্টেম এবং আরও কত কি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Car Buying Tips: গাড়ি কিনবেন ভাবছেন ? কেনার আগে এই ৫ বিষয় মাথায় রেখেছেন তো ?

সেরা শিরোনাম

Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget