এক্সপ্লোর

Mahindra Thar Roxx: এই দিন থেকেই শুরু থার রক্সের বুকিং, ফিচার্সের খুঁটিনাটি দেখে নিয়েছেন ?

Mahindra Thar Roxx Features: আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের বুকিং, এমনটাই জানিয়েছে সংস্থা। এই দিনটি সংস্থার কাছে খুবই বিশেষ একটি দিন। কারণ এই দিনেই সংস্থাটি তৈরি হয়েছিল।

Mahindra Thar Roxx Booking: স্বাধীনতা দিবসের আগের দিন রাতেই বাজারে লঞ্চ হয় মহিন্দ্রা থারের রক্স ভার্সন। ১৪ অগাস্ট রাতে বাজারে এসেছিল এই নয়া লুকের গাড়ি। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে এই ৫ ডোর এসইউভির বুকিং কবে থেকে শুরু হবে তাও জানানো হয়েছে। মহিন্দ্রা (Mahindra Thar Roxx) জানিয়েছে যে এই থার রক্সের জন্য তারা আগামী অক্টোবর মাসের ৩ তারিখ থেকে এই গাড়ির জন্য বুকিং নেওয়া শুরু করবে। আর সেই মাস থেকে ডেলিভারির (Mahindra Thar Roxx Booking) কথাও ঘোষণা করেছে মহিন্দ্রা।

কবে থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের বুকিং

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের বুকিং, এমনটাই জানিয়েছে সংস্থা। এই দিনটি সংস্থার কাছে খুবই বিশেষ একটি দিন। কারণ এই দিনেই সংস্থাটি তৈরি হয়েছিল। বুকিং যেমন অক্টোবর মাস থেকে শুরু হবে, তেমনই এই মাস থেকেই গাড়ির ডেলিভারি দেওয়াও শুরু করবে মহিন্দ্রা। ১২ অক্টোবর এই বিশেষ দিন থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের ডেলিভারি প্রক্রিয়া। এই দিনে দেশে পালিত হবে দশেরা উৎসব।

কীভাবে করবেন মহিন্দ্রা থার রক্সের বুকিং

মহিন্দ্রা থার রক্সের বুকিং করা যাবে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। ব্র্যান্ডের ডিলারশিপের কাছ থেকে দেশের যে কোনও জায়গায় করা যাবে মহিন্দ্রা থার রক্সের বুকিং। তবে মহিন্দ্রা জানিয়েছে যে বুকিং শুরু হওয়ার আগে কোম্পানি এই গাড়ির একটি টেস্ট ড্রাইভ শুরু করতে যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর থেকে মহিন্দ্রা থার রক্সের টেস্ট ড্রাইভ শুরু হবে বলে জানা গিয়েছে।  

মহিন্দ্রা থার রক্সের ইঞ্জিনের শক্তি

মহিন্দ্রা থার রক্সে দুটি ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। এই নতুন এসইউভিতে ২.২ লিটারের এমস্টালিয়ন টার্বো পেট্রোল ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন রয়েছে। ম্যানুয়াল ট্রান্সমিশন ১১৯ কিলোওয়াটের শক্তি দেবে এবং ৩৩০ এনএম টর্ক উৎপন্ন করে। মহিন্দ্রা থার রক্স একটি ডিজেল ইঞ্জিন সহ বাজারে এসেছে। ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন এই গাড়িতে রয়েছে। এই ইঞ্জিনে ১১১.৯ কিলোওয়াট শক্তি প্রদান করতে পারে। আবার অন্যদিকে ৩৩০ এনএম টর্ক উৎপন্ন হয় এই গাড়িতে। তবে ৪ হুইল ড্রাইভে এই ইঞ্জিনে ১২৮.৬ কিলোওয়াট শক্তি ও ৩৭০ এনএম টর্ক উৎপন্ন হয়।

মহিন্দ্রা থার রক্সের দাম কত

মহিন্দ্রা থার রক্স তাদের নির্বাচিত কিছু ভ্যারিয়ান্টের দাম প্রকাশ করেছে। ৬টি ভ্যারিয়ান্ট সহ বাজারে এসেছে এই গাড়িটি। এই গাড়ির বেস মডেল হল MX1, এতে থাকছে পেট্রোল এমটি সংস্করণ। এই ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম রয়েছে ১২.৯৯ লক্ষ টাকা। আর সেখানে এই গাড়ির টপ এন্ড মডেলের দাম ২০.৪৯ লক্ষ টাকা।

আরও পড়ুন: Ola Bikes: স্বাধীনতা দিবসে ওলা আনল দেশের প্রথম ই-বাইক, দাম শুরু ৭৫ হাজার থেকেই

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget