এক্সপ্লোর

Porsche Cayenne 2023: ইঞ্জিন থেকে ইনফোটেনমেন্ট- ঢেলে সেজেছে নতুন Porsche Cayenne, দাম কত?

Porsche New Car: Porsche Cayenne 2023 মডেলের জন্য ৩টি নতুন রং নিয়ে এসেছে।

নয়াদিল্লি: বিলাসবহুল গাড়ি কথা উঠলেই এই ব্র্যান্ডের কথা ওঠে। কার্যত গাড়ি বিলাসের অন্য নাম পর্সে (porsche)। এর তারই Cayenne-মডেল চোখধাঁধানো। এবার ভারতেও শুরু হল Porsche Cayenne এবং Cayenne Coupe SUV-এর বুকিং। Cayenne-এর এই দুটি মডেল ঢেলে সাজানো হয়েছে সংস্থার তরফে। এক্সটেরিয়ার ঢেলে সাজানো হয়েছে। নতুন চেসিস টেকনোলজি দেওয়া হয়েছে। একাধিক হাই-টেক ফিচার দেওয়া হয়েছে। সামনের দিকটিও নানাভাবে বদল করা হয়েছে। গাড়ির বনেট নতুন করে ডিজাইন করা হয়েছে। ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প রাখা হয়েছে, থ্রি-ডি ডিজাইন টেইল ল্যাম্প করা হয়েছে। 

Porsche Cayenne 2023 মডেলের জন্য ৩টি নতুন রং নিয়ে এসেছে। পাশাপাশি হুইল সাইজেও বিভিন্নতা রয়েছে। ২১ ইঞ্চি, ২২ ইঞ্চি এবং ২৩ ইঞ্চি সাইজের অপশন রয়েছে।

2023 Cayenne SUV-তে প্রস্তুতকারক সংস্থা Porsche একাধিক আপগ্রেড নিয়ে এসেছে। এখানে রয়েছে ১২.৬ ইঞ্চির কার্ভড ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার।  এতে হয়েছে হেড আপ ডিসপ্লে (Head-Up Display)-এর সুবিধা। যদিও সেটা অপশনাল। পাশাপাশি বিনোদনের দিকটাও দেখা হয়েছে ডিজাইন করার সময়। ১২.৩ ইঞ্চির ইনফোটেনমেন্ট স্ক্রিন রয়েছে এতে। এখানেই একটি নতুন ফিচারও রয়েছে। গাড়ির জগতে 
front passanger-এর জন্য আলাদা ইনফোটেনমেন্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। তার আয়তন ১০.৯ ইঞ্চি। ব্যবস্থা এমন ভাবে রাখা হয়েছে যাতে ওই স্ক্রিন চালকের চোখে না পড়ে। মনসংযোগে ব্যাঘাত না ঘটে।

নতুন এয়ার কোয়ালিটি সিস্টেম চালু করা হচ্ছে। গাড়ির ভিতরের পরিবেশের কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা করা হয়েছে। গাড়ির ভিতরের পরিবেশ ধুলোহীন এবং জীবাণুহীন রাখার জন্য নতুন এয়ার কোয়ালিটি সিস্টেম রাখা হয়েছে। গোটা ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে কখন সিস্টেমটি কাজ করবে তার অ্যালার্ট দেওয়া হবে। 

একাধিক ইঞ্জিন:
Cayenne SUV Duo-এর একাধিক ইঞ্জিন অপশন রয়েছে। স্ট্যান্ডার্ড Cayenne-এ রয়েছে ৩ লিটারের V6 ইঞ্জিন। তবে হর্সপাওয়ার ও টর্ক আগের তুলনায় বেড়েছে। Cayenne S-এ এখন রয়েছে ৪ লিটারের টুইন টার্বো V8 ইঞ্জিন।  Cayenne Coupe Turbo GT-তে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। সেটা ৪ লিটারের টুইন টার্বো V8 ইঞ্জিন। এই গাড়িটিতে সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ৩০৪ কিলোমিটার।

2023 Cayenne-এর দাম শুরু হচ্ছে ১.৩৫ কোটি টাকা থেকে এবং Cayenne Coupe-এর দাম শুরু হচ্ছে ১ কোটি ৪১ লক্ষ।

আরও পড়ুন: ঘরে বসে পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স, এই সহজ পদক্ষেপে হবে কাজ

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget