এক্সপ্লোর

Car Cooling Tips: প্রচণ্ড গরমে জেরবার ! গাড়ির ক্ষতি এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি

Summer Care: সবার আগে জরুরি হল কোনও ছায়ার মধ্যে গাড়িটিকে পার্কিং করা। যেখানে শেড আছে সেখানেই গাড়ি পার্কিং করা দরকার। সরাসরি সূর্যালোকের নিচে গাড়ি না রাখাই উচিত।

সোমনাথ চট্টোপাধ্যায়: প্রচণ্ড গরমে সকলেই জেরবার। আর এই গরমে গাড়ি চালানোর (Car Cooling Tips) সময় যেমন সতর্ক হওয়া দরকার, তেমনই গাড়ি যখন পার্কিং করা থাকছে তখনও সতর্ক হওয়া দরকার। গরমের দাবদাহে নিজেকেও যেমন সুস্থ রাখাটা খুব দরকার, তেমনি আপনার পাশাপাশি আপনার গাড়ির যত্ন নেওয়াটাও খুবই জরুরি। কিছু বিষয় এই গরমের সময় (Summer Care) মাথায় রাখলে গাড়ি চালাতেও সমস্যা হবে না আর নিজেও সুরক্ষিত থাকতে পারবেন।

সবার আগে জরুরি হল কোনও ছায়ার মধ্যে গাড়িটিকে পার্কিং করা। যেখানে শেড আছে সেখানেই গাড়ি পার্কিং করা দরকার। সরাসরি সূর্যালোকের নিচে গাড়ি না রাখাই উচিত। নিজের বাড়িতে রাখলেও, আবার বাড়ির বাইরে কোথাও গেলেও গাড়িকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে রাখা উচিত। আর এর পাশাপাশি বাড়িতে নিজের গাড়ির জন্য একটি কভার ব্যবহার করুন।

আর আজকাল যে হারে গরম পড়ছে, সেখানে গাড়ির (Car Cooling Tips) কনট্রোল এবং গাড়ির ভিতরের যন্ত্রপাতিও গরম হয়ে যায়। আর এর জন্য সবার আগে প্রভাব পড়ে গাড়ির এসির উপরে। এসির তাপমাত্রা হঠাৎ কমিয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু গাড়ির ভিতরের তাপমাত্রা সহজে কমবে এমন না। এর জন্য সবার আগে জানালা খুলে দেওয়া দরকার, আর তাতেই ভিতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যেতে পারবে। আগেই এসির তাপমাত্রা না কমিয়ে ফোন অ্যাপ থেকে গাড়ির কেবিন আগে ঠান্ডা করে তারপর এসির তাপমাত্রা কমানো উচিত।

ভিতরে সানরুফ থাকলে গরম থেকে বাঁচতে সবসময় সানরুফ ব্লাইন্ড দিয়ে তা ঢেকে রাখা উচিত। সানরুফ খুলে রাখলে কেবিনের তাপমাত্রা হু হু করে বেড়ে যাবে। গাড়ির টায়ারের অবস্থা এবং টায়ার প্রেশার ঠিক আছে কিনা তা সবসময় পরীক্ষা করে নেওয়া দরকার। কখনও খুব বেশি টায়ার প্রেশার রাখা উচিত নয়।

প্রায় সময় দেখা যায় যে গাড়ির (Car Cooling Tips) ভিতরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাঁর কারণ গাড়ির কুল্যান্ট লেভেল খুবই কম রয়েছে, আর তা ঠিক করার জন্য সঠিক সময়ে সার্ভিসিং করা জরুরি। গাড়ির ফ্লুইড চেক করে নেওয়া দরকার। এমনকী ইঞ্জিন অয়েলও পরীক্ষা করে নেওয়া জরুরি।

আর এই গরমে গাড়ি চালানোর সময় নিজেরও কিছু কিছু সুরক্ষাবিধি মেনে চলা জরুরি। মুখে সানস্ক্রিন মেখে নেওয়া জরুরি, পোলারাইজড লেন্সের সঙ্গে সানগ্লাস পরা দরকার। সঙ্গে সবসময় একটা জলের বোতল রাখা উচিত। আর অপ্রয়োজনে খুব বেশি গতিতে গাড়ি চালানো উচিত নয় এই গরমে।

আরও পড়ুন: Tata Cars: ৮ লাখ থেকে শুরু দাম, টাটা নেক্সনের এই মডেলটিতে কী সুবিধে ?

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget