এক্সপ্লোর

Toyota Urban Cruiser: হাইব্রিড ফিচারের সঙ্গে দুরন্ত মাইলেজের দাবি, টয়োটার এই মডেল কিনতে খরচ পড়বে কত?

Auto News: রয়েছে একাধিক ফিচারও। হেড-আপ ডিসপ্লে থেকে ৯ ইঞ্চির টাচস্ক্রিন। অন্দরসজ্জাতেও এসেছে চমক।

নয়াদিল্লি: গাড়ি বাজারে এখন এসইউভির চাহিদা তুঙ্গে। বিভিন্ন সংস্থাও তাদের নিত্যনতুন এসইউভি (SUV) বাজারে আনছে। সেই তালিকাতেই রয়েছে টয়োটার হাইরাইডার (Toyota Hyryder Compact SUV)। এবার এই মডেলের হাইব্রিড ভার্সানের দাম সামনে আনল প্রস্তুতকারক সংস্থা।

টয়োটা হাইরাইডারের একেবারে এন্ট্রি লেভেল মডেল এস ট্রিম (S Trim)। তার দাম শুরু হচ্ছে ১৫.১১ লক্ষ টাকা থেকে। এর সবচেয়ে দামি (Top End) মডেল (V Trim)-এর দাম ভারতীয় মুদ্রায় ১৮.৯৯ লক্ষ। এছাড়াও, আরও একটি মডেল রয়েছে G Variant. এর দাম ভারতীয় মুদ্রায় ১৭.৪৯ লক্ষ। 

Urban Cruiser Hyryder-এর হাইব্রিড ভার্সানের মাইলেজ নিয়ে চমকপ্রদ দাবি করেছে প্রস্তুতকারক সংস্থা। সংস্থার দাবি, এই গাড়ি এক লিটারে ২৭.৯৭ কিলোমিটার দূরত্ব যেতে পারবে। হাইব্রিড মডেলে সবথেকে চমকের জায়গা হল এর ইলেকট্রিক মোড (Electric Mode)। শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতেও গাড়িটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারবে। 

রয়েছে AWD: 
টয়োটা হাইরাইডারের হাইব্রিড সিরিজে রয়েছে ১,৫ কে সিরিজ (1.5 K Series) পেট্রোল ইঞ্জিন।  টপ এন্ড V Automatic-এর দাম হয়েছে ১৭.০৯ লক্ষ টাকা। এই মডেলে রয়েছে অল হুইল ড্রাইভ (AWD) অপশন। রয়েছে ম্যানুয়াল গিয়ারবক্স অপশনও।    

একাধিক ফিচার:
টয়োটা হাইরাইডারের হাইব্রিডের যা দাম ঠিক করা হয়েছে তা বাজারের সঙ্গে তাল মিলিয়েই রাখা হয়েছে। বিশেষ করে গাড়িটির মাইলেজ যা তা বিবেচনায় আনলে ঠিকই রয়েছে। টপ এন্ড হাইরাইডারে রয়েছে একাধিক ফিচার। রয়েছে হেড-আপ ডিসপ্লে (Head Up Display), ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা (360-degree view camera) এবং ভেন্টিলেটেড সিট। অন্দরসজ্জা আলাদা মাত্রা যোগ করেছে ৯ ইঞ্চির একটি টাচস্ক্রিনও। 

হাইব্রিড হাইরাইডারে ১.৫ লিটারের TNGA Atkinson Cycle engine রয়েছে, যা 92hp এবং 122Nm টর্ক উৎপন্ন করবে। তার সঙ্গেই বৈদ্যুতিক মোটর 79hp এবং 141Nm টর্ক যোগ করবে। দুটো যোগ করলে মোট পাওয়ার আউটপুট হচ্ছে 115bhp.

হাইরাইডার টয়োটার প্রথম কমপ্যাক্ট এসইউভি (compact SUV)। তার সঙ্গেই জুড়েছে হাইব্রিড পরিকাঠামো। ফলে প্রতিযোগী মডেলগুলির মধ্যে সহজেই জায়গা করে নিতে পারে টয়োটার এই মডেল। এখন হুন্ডাই ক্রেটা (Hyundai Creta), কিয়া সেল্টোস (Kia Seltos), ভক্সওয়াগন টাইগন (Volkswagen Taigun)-এর সঙ্গেই মূলত বাজার দখলের লড়াই হবে টয়োটা হাইরাইডারের। পাশাপাশি লড়াইয়ে রয়েছে স্কোডা কুশাক (Skoda Kushaq)। মারুতি সুজুকি (Maruti Suzuki) এবং টয়োটা উভয়েই ভারতের জন্য এই SUV তৈরি করেছে বলে Hyryder-এর সাথে গ্র্যান্ড ভিটারা যোগ দেবে। টয়োটা ইতিমধ্যেই ভারতে ক্যামেরির মতো হাইব্রিড গাড়ি বিক্রি করছে।

আরও পড়ুন: আরও পড়ুন: শীঘ্রই ভারতে হুন্ডাই ক্যাসপার ! টাটা পাঞ্চের সঙ্গে হবে টক্কর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget