এক্সপ্লোর

Ultraviolette E-Bike: মাত্র দেড় লাখেই মিলবে এই দুরন্ত ই-বাইক, ১৬৫ কিমি রেঞ্জ; লুকেই মন কাড়বে

Ultraviolette Shockwave Electric First Look: বাইকের ওজন ১২০ কেজি। এই সংস্থা কয়েকদিন আগেই বাজারে এনেছিল একটি বৈদ্যুতিন স্কুটারও। সেই স্কুটারের অনুরূপেই এই বৈদ্যুতিন বাইকেও আউটপুট পাবেন ১৪.৭ এইচপি।

Electric Bike: আলট্রাভায়োলেট সংস্থা সম্প্রতি তাদের প্রথম বৈদ্যুতিন বাইক নিয়ে এসেছে বাজারে। মাত্র দেড় লাখ টাকাতেই পাওয়া যাবে এই দুরন্ত বাইক। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বাইকের (Ultraviolette E-Bike) প্রথম ১০০০ বুকিংয়ের জন্যই কেবল (Bike Launch) এর দাম রাখা হয়েছে ১.৫ লক্ষ টাকা। তারপর থেকে এর দাম বেড়ে হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

বাইকের ওজন ১২০ কেজি। এই সংস্থা কয়েকদিন আগেই বাজারে এনেছিল একটি বৈদ্যুতিন স্কুটারও। সেই স্কুটারের অনুরূপেই এই বৈদ্যুতিন বাইকেও আউটপুট পাবেন ১৪.৭ এইচপি এবং ৫০৫ এনএম। এই বাইকে মাত্র ২.৯ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। এই বাইকে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ১২০ কিমি। স্কুটারের মত এই বাইকটিও আগামী বছর থেকে শোরুমে কিনতে পারবেন গ্রাহকরা।

আল্ট্রাভায়োলেটের এই বাইকের নাম শকওয়েভ। এই বৈদ্যুতিন বাইকে আইডিসি রেঞ্জ রয়েছে ১৬৫ কিমি। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকে যাওয়া যাবে ১৬৫ কিমি রাস্তা। অন্যান্য ফিচার্সের মধ্যে এই বাইকে আপনি পাবেন টেলিস্কোপিক ফর্ক, ২০০ মিমি সাসপেনশন ট্রাভেল এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক আর ১৮০ মিমি ট্রাভেল। এমনকী এর সঙ্গে আপনি পাবেন ১৯ ইঞ্চির ফ্রন্ট ও ১৭ ইঞ্চির রিয়ার হুইলও। দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেকের সুবিধে।

বাইকের ডিজাইন ও লুক অনেকটাই ফিউচারিস্টিক থিমের উপরে রয়েছে। ডিজাইনে জাঁকজমক বেশি নেই। এলইডি হেডলাইট ডিজাইন রয়েছে। গাড়ির ওজন খুব বেশি না হওয়ায় এর সঙ্গে সাযুজ্য রেখেই ডিজাইন করা হয়েছে বাইকে।

আল্ট্রাভায়োলেটের স্কুটার

ভারতে প্রথম বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে আলট্রাভায়োলেট অটোমোটিভ সংস্থা, মডেলের নাম দেওয়া হয়েছে Tesseract। ফিউচারিস্টিক ডিজাইনের সঙ্গে বাজারে এসেছে এই বৈদ্যুতিন স্কুটার, এর বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মাত্র ৯৯৯ টাকাতেই এই স্কুটার বুকিং করা যাবে বলে জানা গিয়েছে। আগামী বছর থেকে বাজারে পাওয়া যাবে এই স্কুটারটি যার দাম রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।  যদিও এই দামে কেবলমাত্র প্রথম ১০ হাজার গ্রাহক কেনার সুযোগ পাবেন। এর পরে স্কুটারের দামে খানিক বৃদ্ধি লক্ষ করা যেতে পারে।

আরও পড়ুন: Bitcoin Theft: নাইটক্লাবে এক রাতেই ওড়ান ৫ লাখ ডলার ! সন্দেহ হতেই পুলিশের জালে ৪৫ কোটি ডলারের বিটকয়েন চুরির 'কিংপিন'

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget