এক্সপ্লোর

Volvo XC40 Recharge Review: সাধ্যের মধ্যে বিলাসবহুল EV! সিঙ্গল মোটর মডেল আনল Volvo

Volvo XC40 Recharge Price: যাঁরা প্রথমবার বিলাসবহুল বৈদ্যুতিন গাড়ি চালাচ্ছেন, তাঁদের জন্য ভলভোর XC40 সিঙ্গল মোটর মডেল যথেষ্ট ভাল বলে মনে করা হচ্ছে।

সোমনাথ চট্টোপাধ্যায়, নয়াদিল্লি: ধীরে ধীরে বহু গাড়ি প্রস্তুতকারী সংস্থা ক্রমশ ঝুঁকছে বিদ্যুৎচালিত গাড়ি তৈরির দিকে। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্ততকারী সংস্থা ভলভো (Volvo)। ধীরে ধীরে All electric future- এ অর্থাৎ সব গাড়ি বৈদ্যুতিক হওয়ার দিকে এগোচ্ছে সংস্থা। এখন ভলভোর তরফ থেকে আনা হয়েছে XC40- যা শুধুমাত্র ইলেক্ট্রিক পাওয়ারট্রেনে রয়েছে।

প্রথমে যখন XC40 আনা হয়েছিল তখন তা ডিজেলচালিত ছিল। তারপরে এই মডেলে আনা হয় Mild Hybrid Petrol. এখন XC40 মডেলটি আনা হয়েছে বিদ্যুৎচালিত হিসেবে। ভলভোর এই ev যেমন সিঙ্গল মোটরে পাওয়া যাবে, তেমনই রয়েছে ডুয়াল মোটর কনফিগারেশনও। সম্প্রতি ভলভো সিঙ্গল মোটরে (Volvo XC40 Recharge Review) এই মডেল এনেছে যা গাড়িটির দামও কমিয়েছে।

XC40 Recharge single motor:
XC40-এর রিচার্জ সিঙ্গল মোটর মডেলটিতে রয়েছে ২৩৮hp এবং ৪২০Nm- তার সঙ্গেই রয়েছে ৬৯kWh ব্যাটারি প্যাক (Volvo XC40 Recharge Features)। গাড়ি প্রস্তুতকারক সংস্থার দাবি, এই বৈদ্যুতিক গাড়ির রেঞ্জ থাকবে ৪৭৫ কিলোমিটার (রাস্তায় দেখা গিয়েছে গাড়িটি ৪০০ কিলোমিটারের মতো রেঞ্জ দেয়)। এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। যদি পাওয়ারের বিচার করা হয়, তাহলে অবশ্যই ডুয়াল মোটরের তুলনায় সিঙ্গল মোটরের পাওয়ার কম। তবুও গাড়ি চালানোর সময় দ্রুততার বিষয়টি বোঝা যায়। ঠিক অ্যাকসিলরেশন করা যায় (acceleration), খুব তাড়াতাড়ি গতিবেগ বাড়িয়ে নেয় গাড়িটি। ফলে হঠাৎ গাড়ির গতিবেগ বাড়াতে গেলে বা দ্রুত ওভারটেক করতে গেলে সমস্যা হয় না। এই গাড়িতে কোনও ড্রাইভ মোড নেই তবে regenerative braking-এর সঙ্গে সিঙ্গল পেডাল ড্রাইভিংয়ের একটি অপশন রয়েছে। ডুয়ার মোটরের মডেলে মতো শক্তিশালী না হলেও এই মডেলের   regenerative braking-ও যথেষ্ট ভাল।

যাঁরা প্রথমবার বিলাসবহুল বৈদ্যুতিন গাড়ি চালাচ্ছেন (luxury EV), তাঁদের জন্য ভলভোর XC40  সিঙ্গল মোটর মডেল যথেষ্ট ভাল বলে মনে করা হচ্ছে। গাড়িটিতে রয়েছে ১৯ ইঞ্চির চাকা। এই গাড়িটি চালানো যথেষ্ট আরামপ্রদ। দেখতেও যথেষ্ট পোক্ত এই গাড়িটি। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট বেশি।   

এই মডেলের গাড়িতে Start/Stop বাটন নেই। একটি Portrait Screen-এর মাধ্যমে সব ধরনের ফাংশন রয়েছে এখানে। খুব বড় নয় স্ক্রিন সাইজ তবে বেশ আকর্ষণীয় (Volvo XC40 Recharge Specs)। গুগল-নির্ভর ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে।

এছাড়া রয়েছে ডুয়াল পাওয়ার্ড সিট, প্যানারোমিক সানরুফ, Rear Camera, ৭টি এয়ারব্যাগ- এবং আরও কিছু।

Volvo XC40 রিচার্জ সিঙ্গল মোটর মডেলের দাম ৫৪.৯ লক্ষ টাকা (Volvo XC40 Recharge Price)। আর ডুয়াল মোটর মডেল হলে তার দাম আর ৩ লক্ষ টাকা বেশি পড়বে। সেই কারণেই মনে করা হচ্ছে ওই দুই মডেলের মধ্যে দামের পার্থক্য আরও বেশি রাখতে পারত গাড়ি প্রস্তুতকারী সংস্থা Volvo. এই মডেলের জন্য খুব বেশি ফিচার কমায়নি ভলভো। যাঁদের ডুয়াল মোটরের পারফরম্যান্স দরকার নেই। তাঁরা সিঙ্গল মোটর (Volvo XC40 Recharge Single Motor) মডেল বেছে নিতেই পারেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে অ্যাকাউন্ট আছে ? ৩১ মার্চের মধ্য়ে করতে হবে এই কাজ

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget