এক্সপ্লোর

Microlino Car: সবথেকে ছোট গাড়ি, বসতে পারেন মাত্র ২ জন ! বিশ্ববাসীর নজর কেড়েছে এই ইভি মডেল

World's Smallest EV:

Microlino Electric Car: মাত্র দুইজনের বসার জায়গা রয়েছে এই গাড়িতে। সবথেকে ছোট ইভি এটিই। আজ থেকে ৮ বছর আগে বাজারে এসেছিল এই গাড়িটি। ইউরোপের রাস্তায় এই গাড়িটি যখন চলতে শুরু করে তখন থেকেই এটি চর্চার (Microlino Car) বিষয় হয়ে দাঁড়ায়। এর ডিজাইন শুধু যে আকর্ষণীয় তাই নয়, বরং ইনস্টাগ্রামের বহু রিলে এই গাড়িটিকে দেখা যাচ্ছে বারবার। গাড়ির মডেলের নাম মাইক্রোলিনো।

সম্প্রতি এই গাড়ির একটি নতুন ভ্যারিয়ান্ট বাজারে এসেছে। মাইক্রোলিনো স্পিয়াগিনা নামের এই নতুন ভ্যারিয়ান্টটি রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির (Microlino Car) এক অত্যাশ্চর্য সমাহার। এই গাড়ির বিশেষ ফিচার্স হল এটি আদপে কোনও ঐতিহ্যবাহী গাড়ি নয়, বরং L7e ক্যাটাগরির একটি কোয়াড্রিসাইকেল গোত্রের গাড়ি এটি।

কর্মক্ষমতা

ইউরোপে এই গাড়িটি কোয়াড্রিসাইকেল ক্যাটাগরির অধীনে পড়ে। এর ফলে যাত্রীবাহী গাড়ির তুলনায় নিয়মের কড়াকড়ি এর ক্ষেত্রে বেশ অনেকটাই শিথিল। ঘণ্টায় এই মাইক্রোলিনো ইভিতে গতি ওঠে ৯০ কিমি প্রতি ঘণ্টায়। তবে এতে নিরাপত্তা বা সেফটি ফিচার্সের (Microlino Car) সঙ্গে কোনও আপস করা হয়নি। এর প্রোডাকশন চেসিস অটোমোটিভ ডিজাইনের উপর তৈরি করা হয়েছে। এর কাঠামো যেন বিমানের ককপিটের মত অনুভূতি এনে দেয়। নতুন স্পিয়াগিনা ভার্সনটি একটি ওপেন-টপ ডিজাইনের সঙ্গে বাজারে আসে। পাশের এবং পিছনের জানালাগুলি এতে সরানো হয়েছে, প্রয়োজনে একটি ফেব্রিক ক্যানোপিও ইনস্টল করা যেতে পারে।

Microlino Car: সবথেকে ছোট গাড়ি, বসতে পারেন মাত্র ২ জন ! বিশ্ববাসীর নজর কেড়েছে এই ইভি মডেল

রেঞ্জ, ব্যাটারি ও চার্জিং টাইম

এই মাইক্রোলিনো গাড়িতে ১২.৫ কিলোওয়াটেরর বৈদ্যুতিন মোটর ব্যবহৃত হয় যা একে সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘণ্টার গতি এনে দেয়। এর সঙ্গে এতে রয়েছে আরেকটি ১০.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যা এই গাড়িকে ১৭৭ কিমি পর্যন্ত রেঞ্জ এনে দেয়। অর্থাৎ একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ১৭৭ কিমি। চার্জিংয়ের জন্য এই গাড়িতে ২.২ কিলোওয়াটের চার্জার লাগবে। যে কোনও বাড়ি থেকে সহজেই তা চার্জ দেওয়া যাবে। এতে যদি একটি উচ্চ-ক্ষমতার চার্জার ব্যবহার করা হয় তাহলে এই গাড়িটি সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে ২-৪ ঘণ্টা।

দাম কত

মাইক্রোলিনো গাড়ির দাম এখন বাজারে রয়েছে ১৭ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫.৭ লক্ষ টাকা। এর প্রিমিয়াম লুক ও সুইস ডিজাইনের কারণে এটি একটি স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে। যদিও এর দাম তুলনায় অনেকটাই বেশি। কিন্তু এর পরেও ব্যাপক চাহিদা রয়েছে এই গাড়ির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget