এক্সপ্লোর

8th Pay Commission: ৫ বছর অন্তর নতুন বেতন কমিশন ? স্য়ালারি বাড়বে লাফিয়ে ! অষ্টম বেতন কমিশনে কী আপডেট

8th Pay Commission News Update : কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনের (Worker Union) তরফে তেমনই দাবি করা হয়েছে কমিশনের (8th Pay Commission) কাছে। জেনে নিন, এই দাবি পূরণ হলে কী কী সুবিধা পাবেন আপনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫ বছর অন্তর বেতন কমিশন আনার দাবি।
  • মূল্যবৃদ্ধি ও বেতনের ফারাক মেটাতে এই প্রস্তাবের আবেদন।
  • ১৩-১৪ মে দিল্লিতে বেতন কমিশন ও ইউনিয়নের বৈঠক।
  • বেতন, পেনশন, ভাতা ও চাকরির নীতি নিয়ে আলোচনা হবে।

8th Pay Commission News Update : বদলে যেতে পারে পুরো বেতন (Salary News) কাঠামো। ১০ বছরের পরিবর্তে এবার থেকে ৫ বছর অন্তর নতুন বেতন কমিশন আনতে পারে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনের (Worker Union) তরফে তেমনই দাবি করা হয়েছে কমিশনের (8th Pay Commission) কাছে। জেনে নিন, এই দাবি পূরণ হলে কী কী সুবিধা পাবেন আপনি।

কেন এই দাবি করছে কর্মী সংগঠনগুলি
বর্তমানে অষ্টম বেতন কমিশন নিয়ে আসতে চলেছে বড় আপডেট। ইতিমধ্যেই কমিশনের কাছে বিভিন্ন দাবি দাওয়া করেছে কর্মী সংগঠনগুলি। যেখানে বলা হয়েছে, নিত্যদিন বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। সেখানে কেবল মহার্ঘ ভাতা দিয়ে সংসার চালানো কঠিন হচ্ছে। তাই প্রতি পাঁচ বছর অন্তর নতুন বেতন কমিশন আনা উচিত। তাহলে জীবনযাত্রার মানের সঙ্গে সামঞ্জস্য রেখে চলা যাবে। দিল্লিতে অষ্টম বেতন কমশিনের সঙ্গে আলোচনায় এই কথা বলেছে কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়নগুলি।

বেতনের ফারাক অনেকটাই বেড়ে যাচ্ছে
কর্মী ইউনিয়নের তরফে বলা হচ্ছে, ১০ বছর পর নতুন বেতন কমিশন এলে কর্মীদের মধ্য়ে বেতনের বিশাল ফারাক তৈরি হচ্ছে। যদিও মূল্যবৃদ্ধি একই হারে বাড়ছে। উদাহরণস্বরূপ ইউনিয়ন বলেছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে সাধারণ কর্মী ও অফিসারের বেতনের বড় পার্থক্য দেখা দিচ্ছে। ধরা যাক, কোনও সাধারণ কর্মীর বেতন ২০০০০ টাকা। একই জায়গায় কোনও অফিসারের বেতন ২ লাখ টাকা। ১০ বছর পর নতুন বেতন কমিশন যদি ৫ শতাংশ স্যালারি বাড়ায় তাহলে ২০০০০ বেতনে বৃদ্ধি হবে ১,০০০ টাকা। পাশাপশি যার ২ লাখ বেতন তাঁর স্যালারি বৃদ্ধি পাবে ১০০০০ টাকা। জিনিসপত্রের দাম একই হারে বৃদ্ধি হলেও ২ জনের বেতনে বিশাল পার্থক্য তৈরি হচ্ছে। এই ফারাক মেটাতেই প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কমিশন আনার কথা বলা হচ্ছে। অতীতেও একই পরামর্শ দেওয়া হয়েছিল বেতন কমিশনকে।

আবারও বৈঠক হবে দিল্লিতে
সম্প্রতি এই সংক্রান্ত আরও একটি খবর সামনে এসেছে। অষ্টম বেতন কমিশনের সুবিধাগুলি যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করার লক্ষ্যে দিল্লিতে বেতন কমিশন ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের মধ্যে দুদিনব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

কোন কোন দিন হবে বৈঠক
১৩ ও ১৪ মে দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক ও রেল মন্ত্রকের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন, ইউনিয়ন ও পেনশনভোগীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে বেতন কমিশন। এই বৈঠক চলাকালীন, কর্মচারীদের বেতন, পেনশন, ভাতা ও চাকরির নীতিমালা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

কীভাবে দাবি জানাতে আবেদন
কেন্দ্রীয় সরকার আয়োজিত এই বৈঠকগুলিত অংশগ্রহণকারী সংগঠনগুলিকে এনআইসি (NIC) পোর্টালে গিয়ে আবেদন জমা দিতে হবে। বিবৃতি বা আবেদনপত্র জমা দেওয়ার পর একটি 'মেমো আইডি' প্রদান করা হবে। এই আইডির মাধ্যমেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা সন্তানের শিক্ষা ভাতা ? ২০০০ টাকা ডিজিটাল অ্য়ালাউন্স ! অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?

Frequently Asked Questions

৮ম বেতন কমিশন কি প্রতি ৫ বছর অন্তর আসার সম্ভাবনা আছে?

হ্যাঁ, কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি দাবি করেছে যে প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কমিশন আনা উচিত, যা বর্তমানে ১০ বছরের পরিবর্তে।

কর্মী সংগঠনগুলো কেন প্রতি ৫ বছর অন্তর বেতন কমিশন আনার দাবি করছে?

তারা মনে করে যে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে মহার্ঘ ভাতা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রাখতে এটি প্রয়োজন।

১০ বছর অন্তর বেতন কমিশন এলে বেতনে কী ধরনের পার্থক্য দেখা যায়?

১০ বছর পর নতুন বেতন কমিশন এলে সাধারণ কর্মী ও অফিসারের বেতনের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়, যদিও মূল্যবৃদ্ধি একই হারে ঘটে।

বেতন কমিশন ও ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?

১৩ ও ১৪ মে দিল্লিতে বেতন কমিশন ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের মধ্যে দুদিনব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশগ্রহণকারী সংগঠনগুলিকে কীভাবে আবেদন জানাতে হবে?

এনআইসি (NIC) পোর্টালে গিয়ে আবেদন জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একটি 'মেমো আইডি' প্রদান করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget