এক্সপ্লোর

EPFO: চাকরি বদলে প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করবেন কীভাবে ?

EPFO Transfer: চাকরি ছাড়ার ক্ষেত্রে পুরনো পিএফ অ্যাকাউন্টের UAN নম্বরের সঙ্গে নতুন পিএফ অ্যাকাউন্ট আপনা থেকেই লিঙ্ক হয়ে যায় না। কর্মীকে সেই অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হয়, টাকা ট্রান্সফার করাতে হয়। কীভাবে?

PF transfer: একটা সংস্থা ছেড়ে অন্য সংস্থায় কাজ, ঘন ঘন চাকরি বদল এসবের মধ্যে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা ট্রান্সফার করতে অনেকেই ভুলে যান। আগের চাকরি ছাড়ার পর অনেক সময়ই আর নতুন চাকরির জন্য আলাদা করে পিএফের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় না কারও। আর এতেই ভবিষ্যতে সমস্যায় পড়েন কর্মীরা। প্রভিডেন্ট ফান্ডের আমানত একবারে তুলতে গিয়ে গোলযোগ দেখা দেয়।

অনেকেই মনে করেন তাদের পুরনো পিএফ অ্যাকাউন্টের UAN নম্বরের সঙ্গে নতুন পিএফ অ্যাকাউন্ট আপনা থেকেই লিঙ্ক হয়ে যাবে। কিন্তু তা আদপে ঘটে না। EPFO-র ওয়েবসাইটে গিয়ে কর্মীকে নিজেকেই পুরনো অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হয়। আর লিঙ্ক না হলে আগের অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতেও সমস্যা হয়।

প্রভিডেন্ট ফান্ড কী?

এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড বা EPF আদপে একটি সামাজিক সুরক্ষা প্রকল্প (Social Security Scheme) যা অবসরের কথা মাথায় রেখে কর্মী এবং সংস্থা দু'পক্ষের একটি যৌথ বিনিয়োগের উপর কিছু টাকা সঞ্চয়ে সাহায্য করে কর্মীকে। এক্ষেত্রে কর্মী যদি সংস্থা বারবার বদল করেন, তাকে পিএফ অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করে নিতে হয় বা পুরনো অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট সংযুক্ত করতে হয়। আর এই কাজটি চাইলে যে কেউ বাড়ি বসে করে ফেলতে পারেন খুবই সহজে।

কীভাবে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন?

  • প্রথমে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে লগ ইন করতে হবে আপনাকে।
  • আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড লিখে সাবমিট করুন।
  • এরপর অনলাইন সার্ভিসেস ট্যাব থেকে 'One Member One EPF Account (Transfer Request)' অপশনে ক্লিক করুন।
  • এরপর একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনাকে আপনার নতুন চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে।
  • এখানে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে যে আপনার আগের সংস্থা নাকি বর্তমান সংস্থা, কে আপনার এই ট্রান্সফারের আবেদনটি অনুমোদন করবেন।
  • পুরনো সংস্থার যে UAN নম্বর সেটি উল্লেখ করুন।
  • এরপরে ক্লিক করুন Get Details অপশনে, এর ফলে আপনি আপনার EPF সংক্রান্ত সমস্ত তথ্য একবারে দেখতে পারবেন।
  • যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
  • এরপর আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে একটি OTP নম্বর যাবে সেটি উল্লেখ করুন।
  • এই আবেদন একবার যাচাই করে নিয়ে সাবমিট করে দিন।
  • আবেদন করার ১০ দিন পর আপনার নতুন সংস্থার কাছে এই প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের আবেদনের একটি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিন।

মনে রাখতে হবে, এই প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করতে ৩০-৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে যে রেফারেন্স নম্বর আপনি পাবেন তার ভিত্তিতে আপনার আবেদনের প্রক্রিয়ার স্ট্যাটাস দেখতে পারবেন আপনি নিজেই।

আরও পড়ুন: IRCTC: আপনার নামে টিকিট, যাবে অন্যজন ! কীভাবে টিকিটে যাত্রীর নাম বদলাবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget