এক্সপ্লোর

Aadhar Card: অনলাইনে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

Aadhar Card Address Change: দুটো পদ্ধতিতে এই পরিবর্তন সম্ভব। অনলাইন এবং অফলাইন। যাঁরা অনলাইন কাজে সড়গড় নন তাঁদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থা। 

Aadhar Card: বর্তমানে প্রায় সব কাজের জন্যই প্রয়োজন আধার কার্ড (Aadhar Card)। ১২ ডিজিটের ইউনিক নম্বর প্রদান করা হয় ভারত সরকারের তরফে। মূলত একজন নাগরিকের আইডেন্টিফিকেশনের জন্য এই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ জিনিস। আধার কার্ডের মধ্যে একজন নাগরিকের স্থায়ী ঠিকানা, ছবি, লিঙ্গ পরিচয়, আঙুলের ছাপ, বায়োমেট্রিক পদ্ধতিতে বয়স এবং আরও অনেক তথ্য থাকে। যদি একজন নিজের আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে তাঁকে কী কী করতে হবে একনজরে দেখে নিন। অনেকসময়েই ঠিকানার (Aadhar Card Address Change) মধ্যে বানান ভুল থাকে। এর পাশাপাশি পিনকোডের ক্ষেত্রেও ভুল থাকতে পারে। এইসব ভুল কীভাবে পরিবর্তন করা সম্ভব তা জেনে নেওয়া যাক। সহজেই আধার কার্ডে ঠিকানা সংক্রান্ত বিষয় পরিবর্তন করা যায়। দুটো পদ্ধতিতে এই পরিবর্তন সম্ভব। অনলাইন এবং অফলাইন। যাঁরা অনলাইন কাজে সড়গড় নন তাঁদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থা। 
 
Proof of Identity (POI) এবং Proof of Address (POA)
 
আপনার আধার কার্ডে Proof of Identity (POI) এবং Proof of Address (POA)- এই দুটি বিষয় আপডেট থাকা প্রয়োজন। নাহলে কোনও সরকারি বা বেসরকারি অনুষ্ঠান থেকে কোনও প্রকার সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত হিসেবে নির্বাচিত হবেন না আপনি। সম্প্রতি UIDAI তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এমনটাই জানিয়েছে। একজন নাগরিক যদি তাঁর POI/POA আধার কার্ডে আপডেট করতে চান তাহলে অনলাইনে খরচ ২৫ টাকা এবং অফলাইনে খরচ ৫০ টাকা। নিজের ঠিকানার পাশাপাশি নাম, জন্মতারিখ এবং লিঙ্গ পরিবর্তনের সুযোগও পাবেন নাগরিকরা।  
 
অনলাইন পদ্ধতি
 
  • আধারের পোর্টাল https://uidai.gov.in/en/ এখানে প্রথমে প্রবেশ করতে হবে।
  • এবার লগইন অপশনে ক্লিক করলে নতুন উইন্ডো খুলে যাবে। 
  • এবার ১২ ডিজিটের আধার নম্বর এবং ক্যাপচা কোড লেখার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
  • UIDAI শেটাবেসে যে মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে সেখানে আসা ওটিপি লিখে আধার অ্যাকাউন্টে ঢুকতে হবে। 
  • এখানে সার্ভিস অপশনের মধ্যে আপডেট আধার অনলাইন অপশন থাকবে। তথ্য আপডেটের জন্য এখানে ক্লিক করতে হবে। 
  • পরের পেজে পাবেন Proceed to update Aadhaar অপশন।
  • যা আপডেট করতে যান সেটা সিলেক্ট করার পর Proceed to update Aadhaar বাটনে ক্লিক করতে হবে। 
  • আধার কার্ডে তথ্য আপডেটের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে ইউজারদের জন্য। যা তথ্য এডিট করা প্রয়োজন সেটা লিখে নিয়ে প্রয়োজনীয় স্ক্যান কপি আপলোড করতে হবে। আর ৫০টাকা অনলাইনেই পেমেন্ট করতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। 
  • পেমেন্ট হয়ে গেলে একটি Update Request Number পাওয়া যাবে। এর মাধ্যমে আপনি আধার আপডেটের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন। পুরো আপডেট পদ্ধতি সম্পন্ন হতে সময় লাগতে পারে ৯০ দিন। 
 
অফলাইনের ক্ষেত্রে সরকারের তৈরি করা আধার সেবা কেন্দ্রে যাওয়া প্রয়োজন। সেখানেই কর্মীরা যাবতীয় তথ্য দিয়ে দেবেন। এখানে আগাম অ্যাপয়েনমেন্ট করার ব্যবস্থাও থাকছে। 
 

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget