এক্সপ্লোর

LPG Crisis : সামনেই LPG সংকট ! ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? তেল সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিল সরকার 

Gas Cylinder Crisis : তবে কি ফের লাফিয়ে বাড়াবে রান্নার গ্য়াসের দাম (LPG Price Hike), কী রয়েছে কেন্দ্রের নির্দেশিকায় ?  

Gas Cylinder Crisis : মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ফের জ্বালানি সংকট (LPG Crisis) তৈরি হতে পারে ভারতে ? আগেবাগেই তাই সতর্কবার্তা জারি করল সরকার। তেল কোম্পানিগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে কি ফের লাফিয়ে বাড়াবে রান্নার গ্য়াসের দাম (LPG Price Hike), কী রয়েছে কেন্দ্রের নির্দেশিকায় ?  

কী বলা হয়েছে তেল কোম্পানিগুলিকে
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। যেকারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে (OMCs) অন্তত ৩০ দিনের রান্নার গ্যাস বা এলপিজি (LPG) মজুত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত একটি আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ সচিব সুজাতা শর্মা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাপ্লাই চেনে যাতে কোনও ধরনে সমস্যা না হয়,সেই ধাক্কা সামলাতে ভারত অপরিশোধিত তেলের (Crude Oil) মজুত ক্ষমতা বাড়ানোর ওপরেও জোর দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এবার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ
জ্বালানি সংকট থেকে মুক্তি দিতে যৌথ সচিব জানান, দেশের জ্বালানি সুরক্ষাকে মজবুত করতে ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে স্ট্র্যাটেজিক রিজার্ভ বা কৌশলগত মজুত বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি বাজারে কালোবাজারি বা মজুতদারি রুখতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তাদের সাধারণ বাণিজ্যিক মজুতের অতিরিক্ত আরও জরুরি স্টক তৈরি করার পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আশ্বস্ত করে বলা হয়
দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, এলপিজি, অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত স্টক রয়েছে। শোধনাগারগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে এলপিজি উৎপাদন সর্বকালীন রেকর্ড ছুঁয়ে দৈনিক প্রায় ৯২,০০০ মেট্রিক টনে পৌঁছেছে। কোনও ডিস্ট্রিবিউটরের কাছেই গ্যাসের ঘাটতি বা 'ড্রাই-আউট'-এর খবর নেই।

রেকর্ড সরবরাহ: গত চার দিনে দেশে ১.৭৮ কোটি এলপিজি রিফিল বুকিং হয়েছে এবং প্রায় ১.৮ কোটি সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬ শতাংশ ডেলিভারিই ডিজিটাল মাধ্যমে যাচাই করা হয়েছে। অন্যদিকে, কালোবাজারি রুখতে এনফোর্সমেন্ট এজেন্সিগুলির অভিযানে বেশ কিছু জ্বালানি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এফআইআর (FIR) ও গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয়দের নিরাপত্তা ও উড়ান পরিষেবা
বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম মহাজন জানিয়েছেন, সরকার উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। ওই অঞ্চলে থাকা ভারতীয় দূতাবাস এবং কনসুলেটগুলি ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে। বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে অতিরিক্ত বিমান চালানো হচ্ছে বলেও তিনি জানান।

নিরাপদেই ফিরছে অপরিশোধিত তেলের ট্যাঙ্কার
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের ডিরেক্টর ওপেশ কুমার শর্মা জানিয়েছেন, সামুদ্রিক নাবিকদের নিরাপত্তা ও বাণিজ্য সচল রাখতে সবরকম সমন্বয় বজায় রাখা হচ্ছে। তিনি একটি স্বস্তির খবর দিয়ে জানান, 'নিসোস কেরোস' (Nissos Keros) নামের একটি ভারতীয় অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রায় ২.৭ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে আগামী ৩রা জুন জাহাজটি বিশাখাপত্তনম বন্দরে পৌঁছাবে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক সম্পূর্ণ নিরাপদ আছেন এবং ভারতীয় বা বিদেশি পতাকাবাহী কোনও জাহাজেই ভারতীয় কর্মীদের ওপর কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

আরও পড়ুন : বিদ্যুতের বিল থেকে মুক্তি, বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই পাবেন ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি

Advertisement

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget