এক্সপ্লোর

PNB Interest Rate: এক মাসের মধ্যে দ্বিতীয়বার সুদ বাড়াল PNB ! ফিক্সড ডিপোজিটে এখন কত সুদ পাবেন?

Punjab National Bank: ১১ দিন আগেই বছরের শুরুতে কিছু নির্দিষ্ট সময়ের মেয়াদের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছিল। এবার ফের একবার ৩০০ দিনের মেয়াদে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক। দেখুন কত সুদ পাবেন

FD Rate Hike: কিছুদিন আগেই ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। একইমাসে পরপর দু'বার সুদ বাড়াল এই ব্যাঙ্ক। নতুন বছর শুরু হতেই জানুয়ারি মাসে কয়েকটি মেয়াদের সুদের হার বাড়িয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এবার আরও একটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ল। গত ৮ জানুয়ারি থেকেই এই সুদের হার কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। মূলত ২ কোটি টাকার নীচের আমানতের উপরই সুদের হারে এই পরিবর্তন আনা হয়েছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩০০ দিনের মেয়াদের জন্য সুদের হার ৮০ বেসিস পয়েন্ট বাড়ান হয়েছে। ১ জানুয়ারি তারিখেই এই একই মেয়াদের জন্য এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছিল। এবার ফের সুদের হার বেড়ে হল ৭.০৫ শতাংশ। আগে ৩০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর আমানতকারীরা সুদ পেতেন ৬.২৫ শতাংশ যা বেড়ে ৮ জানুয়ারি থেকে ৭.০৫ শতাংশ সুদের হার ধার্য হয়েছে।

কত মেয়াদের আমানতে কত সুদ

সাধারণ নাগরিকদের জন্য মূলত ৭ দিনের থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়।

  • ৭ থেকে ১৪ দিনের স্থায়ী আমানতে সুদের হার – ৩.৫০ শতাংশ
  • ১৫ থেকে ২৯ দিনের জন্য- ৩.৫০ শতাংশ
  • ৩০ থেকে ৪৫ দিনের জন্য- ৩.৫০ শতাংশ
  • ৪৬ থেকে ৬০ দিনের জন্য- ৪.৫০ শতাংশ
  • ৬১ থেকে ৯০ দিনের জন্য- ৪.৫০ শতাংশ
  • ৯১ থেকে ১৭৯ দিনের জন্য- ৪.৫০ শতাংশ
  • ১৮০ থেকে ২৭০ দিনের জন্য- ৬.০০ শতাংশ
  • ২৭১ থেকে ২৯৯ দিনের জন্য- ৬.২৫ শতাংশ
  • ৩০০ দিনের মেয়াদে সুদের হার- ৭.০৫ শতাংশ
  • ৩০১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে সুদ- ৬.২৫ শতাংশ
  • ১ বছরের মেয়াদে সুদ- ৬.৭৫ শতাংশ
  • ১ বছর থেকে ৩৯৯ দিনের জন্য সুদ- ৬.৮০ শতাংশ
  • ৪০০ দিনের জন্য সুদের হার- ৭.২৫ শতাংশ
  • ৪০১ দিন থেকে ২ বছরের মেয়াদে সুদ- ৬.৮০ শতাংশ
  • ২ থেকে ৩ বছরের মেয়াদে সুদ- ৭.০০ শতাংশ
  • ৩ থেকে ৫ বছরের মেয়াদে সুদ- ৬.৫০ শতাংশ
  • ৫ থেকে ১০ বছরের মেয়াদে সুদ- ৬.৫০ শতাংশ

 

প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকরা মূলত ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের মেয়াদে ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

আরও পড়ুন: FD Rate Hike: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর! এই ৫ ব্যাঙ্কে এফডিতে সবথেকে বেশি সুদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget