এক্সপ্লোর

Adani Enterprises Q4 Profit: হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব পড়ল না, দ্বিগুণেরও বেশি ৭২২ কোটি টাকা লাভ আদানি এন্টারপ্রাইজের

Adani Group Stocks: হিন্ডেনবার্গ রিপোর্টের কোনও প্রভাব পড়ল না কোম্পানির মুনাফায়। উল্টে বছরের চতুর্থ ত্রৈমাসিকে দ্বিগুণের বেশি লাভ করল কোম্পানি।

Adani Group Stocks: হিন্ডেনবার্গ রিপোর্টের কোনও প্রভাব পড়ল না কোম্পানির মুনাফায়। উল্টে বছরের চতুর্থ ত্রৈমাসিকে দ্বিগুণের বেশি লাভ করল কোম্পানি। আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, ৭২২ কোটি টাকা লাভ করেছে কোম্পানি।

Adani Enterprises Q4 Profit: কোন অঙ্কে বাজিমাত ?
আদানি এন্টারপ্রাইজ লিমিটেড বৃহস্পতিবার জানিয়েছে, তাদের ত্রৈমাসিক মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে।  মূলত,  কয়লার বিভাগে ভাল ব্যাবসার কারণে এই লাভ করতে পেরেছে কোম্পানি। গত ৩১ মার্চ কোম্পানির শেষ চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা ছিল ৭.২২ বিলিয়ন। যা এক বছর আগে ঠিক এই ত্রৈমাসিকে ৩.০৪ বিলিয়ন ছিল৷ কোম্পানি জানিয়েছে, আদানি এন্টারপ্রাইজের প্রধান কয়লা ব্যবসায় সুদ, কর,ডেপ্রিসিয়েশন শোধ (EBITDA) এর আগে আয়ের ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Adani Group Stocks: ফের দায়িত্বে গৌতম আদানি

কোম্পানি বলেছে, ত্রৈমাসিকে কয়লার দাম কমে গেলেও ট্রেডিং ব্যবসা ভাল ভলিউমে পারফর্ম করেছে। সেই সঙ্গে খরচ কম করেও  লাভবান হয়েছে আদানির এই সংস্থা। চলতি বছর কয়লার চাহিদা বেড়েছে, কারণ গ্রীষ্মকালীন বিদ্যুৎ খরচ বৃদ্ধির প্রত্যাশায় বিদ্যুৎ কেন্দ্রগুলি জ্বালানি মজুত করেছে। কোম্পানি আরও জানিয়েছে, বর্তমানে তারা নিউ ইন্ডাস্ট্রিজ ইকোসিস্টেম ব্যবসা যেমন গ্রিন এনার্জির ওপর জোর দিয়েছে। যা এই কোয়ার্টারে ২৩ শতাংশ বেড়েছে।  সবথেকে বড় খবর, আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে, আগামী ৫ বছরের জন্য ধনকুবের গৌতম আদানিকে কার্যনির্বাহী চেয়ারম্যান হিসাবে ফের নিয়ুক্ত করা হয়েছে। 

শেয়ার বাজারে কারচুপি, জালিয়াতির অভিযোগ। অভিযোগ রয়েছে কোটি কোটি টাকার দুর্নীতির (Adani Group)। গৌতম আদানি (Gautam Adani) এবং তাঁর সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে অতিরিক্ত সময় চাইল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। শেয়ার বাজারে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে আরও ছ'মাস বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানাল তারা। শনিবার শীর্ষ আদালতে সেই মতো আর্জি জানানো হয়েছে (Hindenburg Research)। 

সুপ্রিম কোর্ট দু'মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল

গত ২ মার্চ, বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-কে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। শেয়ারে দামে গরমিল থেকে নিয়ম লঙ্ঘন, লেনদেন নিয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বলে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তা জন্য দু'মাসের সময়সীমা বেঁধে দেয়। তদন্তে উঠে আসা তথ্য সম্বলিত বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয় SEBI-কে।

আরও পড়ুন : Cyber Fraud: এই তিন কারণে সাইবার অপরাধের শিকার হই আমরা  

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget