এক্সপ্লোর

বড় ধাক্কা খেতে পারে চিন, অ্যাপল আইফোন 12 ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে আনতে পারে ভারতে  

শোনা যাচ্ছে, এই ত্রৈমাসিকেই ভারতে তারা শুরু করতে পারে আইফোন 12 সিরিজ তৈরি।

  নয়াদিল্লি: করোনা পরিস্থিতির জেরে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির চিন থেকে সরে আসা অব্যাহত। এবার অ্যাপলের মত নামী সংস্থা চিন থেকে কারখানা সরিয়ে আনার পথে হাঁটতে চলেছে। জানা গিয়েছে, অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড, ম্যাকবুকের পাশাপাসি এবার অন্যান্য প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিটও চিন থেকে সরিয়ে আনতে চলেছে। ভারতে তারা শুরু করতে পারে তাদের প্রথম ৫জি স্মার্টফোন সিরিজ iPhone 12-এর প্রোডাকশন। চিন থেকে আইপ্যাড ম্যানুফ্যাকচারিং ইউনিট তুলে নিয়ে অ্যাপল তা ভিয়েতনামে নিয়ে যাওয়ার কথা ভাবছে বলে খবর পাওয়া গিয়েছে। সত্যিই যদি তা ঘটে, তবে এই প্রথমবার অ্যাপল চিনের বাইরে তৈরি করবে তাদের ডিভাইস। ভিয়েতনামের পাশাপাশি তারা ভারতেও আইফোন প্রোডাকশন বাড়ানোর পথে হাঁটতে চলেছে। শোনা যাচ্ছে, এই ত্রৈমাসিকেই ভারতে তারা শুরু করতে পারে আইফোন 12 সিরিজ তৈরি। অ্যাপলের ডিভাইসের জন্য ভারত হয়ে উঠতে পারে দ্বিতীয় বৃহত্তম প্রোডাকশন বেস। পাশাপাশি অ্যাপল তাদের স্মার্ট স্পিকার্স, ইয়ারফোন ও ম্যাক তৈরির ক্যাপাসিটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাড়ানোর পথে হাঁটছে। এ বছরই চড়চড়িয়ে বাড়তে পারে প্রোডাকশন। করোনা পরিস্থিতির জেরে চিন ও আমেরিকার মধ্যে সম্পর্কের অত্যন্ত অবনতি হয়। পূর্বতন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্বর্থ্যহীন ভাষায় অভিযোগ করে, চিন থেকেই গোটা বিশ্বে করোনা ছড়িয়েছে। যদিও এখন শোনা যাচ্ছে, ট্রাম্প সরকার ভোটে হেরে যাওয়ার পর জো বাইডেনের যে সরকার আমেরিকায় ক্ষমতায় এসেছে তারা করোনা সঙ্কট ভুলে চিনের সঙ্গে সম্পর্ক শুধরে নেওয়ায় আগ্রহী। ফলে তাদের পদক্ষেপের প্রভাব পড়তে পারে মার্কিন কোম্পানি অ্যাপলের সিদ্ধান্তে। অ্যাপল শিগগিরই নিয়ে আসছে তাদের সস্তা 5G স্মার্টফোন। আগামী এপ্রিলে তারা নিয়ে আসতে পারে তাদের iPhone SE Plus। শোনা যাচ্ছে, এটিই অ্যাপলের সব থেকে সস্তা 5G ফোন। এর দাম হতে পারে ৩৬,০০০ টাকার আশে পাশে। এই ফোনের এখনকার মডেলের থেকে এই দাম হাজার সাতেক টাকা বেশি। গত বছর এপ্রিলে অ্যাপল iPhone SE বাজারে নিয়ে আসে।

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget