এক্সপ্লোর

Apple Smart Water Bottle: কতটা জল খেলেন? বলে অ্যাপলের স্মার্ট বোতল

Smart Water Bottle: আপনি দিনে কতটা জল খাচ্ছেন? তা নজরে রাখবে ওই বোতল। আর সেটা অ্যাপল হেলথের মাধ্যমে মনিটর করা হবে।

নয়াদিল্লি: শরীর ভাল রাখতে প্রয়োজন জল। নিয়ম করে সময় মেপে খেতে হবে সেই জল। কিন্তু ব্যস্ত সময়ে তা তো হয়ে ওঠে না। এবার জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে বোতল। এমনই স্মার্ট বোতল বাজারে আনল টেক জায়েন্ট অ্যাপল। নাম হাইড্রেট স্পার্ক (HidrateSpark)। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বোতলটি বেচছে অ্যাপল।

কতটা স্মার্ট সেই বোতল?
আপনি দিনে কতটা জল খাচ্ছেন? তা নজরে রাখবে ওই বোতল। আর সেটা অ্যাপল হেলথের মাধ্যমে মনিটর করা হবে। বোতলের নীচে একটা LED সেন্সর রয়েছে, সেটাই মাপবে কতটা জল খাওয়া হচ্ছে। ব্লুটুথ কানেকশনের মাধ্যমে অ্যাপল হেলথকে তথ্য পাঠাবে ওই বোতল। 

রকমারি ভ্যারিয়েন্ট:
আইফোনের মতোই হাইড্রেট স্পার্কেরও একাধিক ভ্যারিয়েন্ট (Varient) হয়েছে। আপাতত রয়েছে দুটি অপশন (Option)। HidrateSpark Pro এবং HidrateSpark Pro Steel. ওয়েবসাইট অনুযায়ী   HidrateSpark Pro-এর দাম ৫৯.৯৫ ডলার এবং   HidrateSpark Pro Steel-এর দাম ৭৯.৯৫ ডলার। ভারতীয় মুদ্রায় বোতলের দাম শুরু হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা থেকে। HidrateSpark Pro Steel-এর দুটি রঙের অপশন রয়েছে সিলভার ও কালো। HidrateSpark Pro-এর জন্য রয়েছে  কালো ও সবুজ রঙের অপশন।  

আপাতত ভারতে নয়:
এই স্মার্ট বোতল আপাতত ভারতে মিলবে না। এখন অ্যাপল ওয়েবসাইটের (Apple Website) মাধ্যমে শুধুমাত্র আমেরিকাতেই বিক্রি হবে এটা। ফলে ভারতের উৎসাহীদের আপাতত অপেক্ষাই ভরসা। অ্যাপলের ফোন, ট্যাব এবং ল্যাপটপ, যা মূলত ম্যাকবুক (Macbook) নামেই পরিচিত। এগুলি নিয়ে উন্মাদনা তুঙ্গে। বাজারে আসতে না আসতেই ঝাঁপিয়ে পড়ে ক্রেতারা। বিভিন্ন অফার (Offer) থাকে। ফলে সহজেই অনেকে কিনে নিতে পারেন পছন্দের অ্যাপল প্রোডাক্ট। এই বোতল কবে ভারতে আসবে? তা নিয়ে অবশ্য এখনও কিছু বলা হয়নি প্রস্ততকারক সংস্থা অ্যাপলের তরফে। 

আরও পড়ুন: মাস্কের হাতে মালিকানা যাওয়ার পরেই এই টুইট, কী বললেন টুইটারের সিইও?

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget