এক্সপ্লোর

Bill Gates India: 'আমি অবশ্যই বুলিশ, বাজার সমৃদ্ধ হবে আরও...' ভারতের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে কী বললেন বিল গেটস ?

Bill Gates on Indian Economy: বিল গেটস স্পষ্টই বলেন যে, আমি নিশ্চিতভাবেই বুলিশ। আশাবাদী। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ করা যাচ্ছে।

Bullish Indian Market: সম্প্রতি ভারতে এসেছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তথা বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস (Bill Gates India) আর ভারতে এসেই ভারতের ভবিষ্যতের অর্থনীতি নিয়ে বড় আশাবাদী মন্তব্য করলেন গেটস। বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রভূত উন্নতির কারণে আগামীদিনেও ভারতের অর্থনীতি আরও মজবুত হবে, বাজার নিশ্চিতভাবেই 'বুলিশ' হবে, এমনই আশাব্যঞ্জক কথা জানিয়েছেন বিল গেটস। বৃহস্পতিবার এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের আগামীদিনের বাজার নিয়ে আরও কী জানালেন বিলে গেটস?

ঐ সাক্ষাৎকারে বিল গেটসকে (Bill Gates India) জিজ্ঞেস করা হয় যে আগামীদিনে ভারতের বাজার কেমন হবে, বুলিশ বা বিয়ারিশ ? এই প্রশ্নের উত্তরে গেটস স্পষ্টই বলেন যে, আমি নিশ্চিতভাবেই বুলিশ। আশাবাদী। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ করা যাচ্ছে। সকলেই জানে যে করোনার টিকার ক্ষেত্রে ভারতই পৃথিবীর অন্যতম পথপ্রদর্শক। আর তাই আমরা আমাদের পার্টনারদের মাধ্যমে ভারতের বাজারে বিনিয়োগ করছি, আরও বেশি পরিমাণ টিকা, আরও নতুন টিকা পাওয়ার জন্য। ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রিও করোনা অতিমারির পর থেকে বিপুল পরিমাণে সমৃদ্ধ হয়েছে। আমরা তাই সেখানেও আমাদের বিনিয়োগের হাত বাড়িয়ে দিয়েছি।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে যেভাবে দেশ ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও বেশি এগিয়ে চলেছে, সেদিক চিন্তা করে প্রধানমন্ত্রীর প্রভূত প্রশংসা করেন বিল গেটস। ভারতের গ্রামীণ অর্থনীতির অনেক পরিবর্তন হয়েছে এই কয়েক বছরে। আর তিনি একইসঙ্গে এও বলেন যে, ভারতের নেতৃত্বেই ভবিষ্যতে অন্যান্য দেশগুলিও নানাভাবে উপকৃত হবে। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ককে ঘিরে যে সমস্ত ডিজিটাল পরিবর্তন এসেছে দেশে বা আরও আসছে ক্রমে ক্রমে সেখানে ভারতের প্রশংসা করতেই হয়। কৃষিক্ষেত্রেও বিপুল বদল এসেছে।

সাক্ষাৎকারে বিল গেটস (Bill Gates India) আরও বলেন, 'অর্থনৈতিক সমৃদ্ধি আর আবিষ্কারের দিক থেকে ভারতের যে শক্তির জায়গা, জোরের জায়গা তা সত্যই খুবই প্রশংসনীয়। আর এই কারণেই ভারতে আমাদের মাইক্রোসফট সংস্থায় ২৫ হাজার মানুষ কাজ করেন। আমরা বিশ্বের অন্যান্য কোনও দেশের তুলনায় আরও অনেক বেশি কাজ করেছি ভারতে। আমরা এখানে নানা বিষয় বদলের চেষ্টা করেছি, চেষ্টা করেছি অপুষ্টি দূর করতে, চেষ্টা করেছি কৃষিক্ষেত্রে কিছু বদল আনতে। এছাড়া শৌচ ব্যবস্থার ক্ষেত্রেও কিছু কাজ আমরা করেছি। আমার বিশ্বাস, আমার আশা ভবিষ্যতে এই সমস্ত ক্ষেত্রে শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশগুলিও লাভবান হবে।'

আরও পড়ুন: Stock Market Record High: দেড় শতাংশের বেশি বৃদ্ধি, এই ৫ কারণে আজ বুল রান বাজারে, শনিতে পতন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget