এক্সপ্লোর

BSNL: সস্তায় 5G ইন্টারনেট পরিষেবা দেবে BSNL, সমাজমাধ্যমে এল 5G সিমের ঝলক- আদৌ সত্যি ?

BSNL 5G Service: সমাজমাধ্যমে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি আধিকারিক দফতরে প্রচুর বিএসএনএলের ৫জি সিম এসে পৌঁছেছে। এগুলির সত্যতা যদিও এবিপি লাইভ যাচাই করেনি।

BSNL 5G SIM: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডলে জনৈক নেটিজেন একটি ভিডিয়ো (Virak Video) পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি আধিকারিক অফিসে এসে পৌঁছেছে বিএসএনলের ৫জি সিম। এবার ৪জি নেটওয়ার্ক পরিষেবা চালু করার পাশাপাশি খুব দ্রুত ৫জি ইন্টারনেটও মিলবে বিএসএনএলে। বিএসএনএলের ৫জি ইন্টারনেট (BSNL 5G SIM) পরীক্ষা করার সময় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রথম এই ইন্টারনেটের সাহায্যে ভিডিয়ো কল করেন, তিনি জানান দেশে শীঘ্রই শুরু হবে বিএসএনএলের ৫জি পরিষেবা (BSNL 5G Internet)। তবে বিএসএনএলের পক্ষ থেকে এই ৫জি সিম নিয়ে এখনও কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি।

সমাজমাধ্যমে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি আধিকারিক দফতরে প্রচুর বিএসএনএলের ৫জি সিম (BSNL 5G SIM) এসে পৌঁছেছে। এগুলির সত্যতা যদিও এবিপি লাইভ যাচাই করেনি। তবে বলা হচ্ছে যে এই ভিডিয়োটি মূলত মহারাষ্ট্রের একটি বিএসএনএল সরকারি অফিসের।

জানা গিয়েছে দিল্লি, চেন্নাই এবং বেঙ্গালুরুর মত শহরে বিএসএনএলের এই ৫জি সিমের (BSNL 5G SIM) ট্রায়াল শুরু হবে। ট্রায়ল শেষ হলেই দেশের এই অন্যতম পুরনো টেলিকম অপারেটর সংস্থার পক্ষ থেকে গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৩ মাসের মধ্যেই এই ট্রায়াল শুরু হবে। কেন্দ্র সরকার বিএসএনএলের ৭০০ মেগাহার্জ, ২২০০ মেগাহার্জ এবং ৩৩০০ মেগাহার্জ ও ২৬ গিগাহার্জ স্পেকট্রাম ব্যান্ড বরাদ্দ করেছে। এখন বিএসএনএল ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম ব্যান্ডেই ৫জি পরিষেবার ট্রায়াল শুরু করবে বলে জানিয়েছে।

এদিকে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে বিএসএনএলের গ্রাহকসংখ্যা (BSNL 5G SIM) পাল্লা দিয়ে বাড়ছে। এই সংস্থার ৪জি নেটওয়ার্ক এখন প্রস্তুত, তবে এবার ৫জি পরিষেবা শুরু করার দিকে নজর দিয়েছে সংস্থা। আগামী অক্টোবর মাসের মধ্যে সমস্ত শহরে মোট ৮০ হাজার এবং আগামী মার্চের মধ্যে আরও বাকি ২১ হাজার নেটওয়ার্ক টাওয়ার বসাবে বিএসএনএল। আর তারপরেই এই ৪জি টাওয়ারগুলিকে ৫জিতে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Oppo Phones: ভারতে হাজির ওপ্পো-র নতুন ৫জি ফোন, কেনা যাবে ১৫ হাজার টাকার কমে, কী কী ফিচার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget