এক্সপ্লোর

Union Budget 2026: ভোটমুখী বাংলার মন জিততে বাজেটে বড় উপহার? কী চমক অপেক্ষায়? দিলীপ বললেন...

Budget 2026 : নির্বাচনপূর্ব উত্তেজনায় ফুটছে রাজ্য। দিল্লি থেকে নেতারা ক্রমাগত আসা-যাওয়া করছেন, প্রতিশ্রুতির বন্যায় ভরিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য কি কিছু পেতে চলেছে?

কলকাতা : গত বছরও মোদি সরকারের বাজেটকে বিহারের বাজেট বলে নিশানা করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সামনে ভোট পশ্চিমবঙ্গে। নির্বাচনপূর্ব উত্তেজনায় ফুটছে রাজ্য। দিল্লি থেকে নেতারা ক্রমাগত আসা-যাওয়া করছেন, প্রতিশ্রুতির বন্যায় ভরিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য কি কিছু পেতে চলেছে? অপেক্ষায় রাজ্যের মানুষ।      

ভোটমুখী পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই  হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করেছেন নরেন্দ্র মোদি। মালদা থেকেই  উদ্বোধন করেন একাধিক অমৃত ভারত এক্সপ্রেসের। আলিপুরদুয়ার- SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন মোদি। এরই সঙ্গে, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার - মুম্বই (পাভেল) অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নাগরকোইল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, ও রাধিকাপুর-SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। এর পরেই প্রত্যাশা আরও বেড়েছে।                

গত বার বিহার ভোট ছিল সামনে। আর এবারে সামনে পশ্চিমবঙ্গের ভোট। গত বছর বাংলার শাসকদলের  নেতানেত্রীদের অভিযোগ ছিল, এই বাজেটে বাংলার সঙ্গে দুয়োরানির মতো ব্যবহার করেছে মোদি সরকার। যদিও, সর্বভারতীয় দল বিজেপির বঙ্গ শাখার যুক্তি ছিল,  এতো দেশের বাজেট, প্রদেশের তো নয়। এবারও বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে তেমনটাই শোনা গেল।     

মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ জানালেন, 'পশ্চিমবঙ্গ অলরেডি  ১২ টি ট্রেন পেয়ে গেছে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোক তা পাবে। কারণ ১০-১১ কোটি মানুষ থাকেন এখানে,তাঁরা তো আর ভারতের বাইরের নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবে। সারা দেশের মানুষই পাবেন। নরেন্দ্র মোদির সরকারের সৌজন্যে ৮১ কোটি মানুষ রেশন পায় ও অন্যান্য সুবিধা পায়। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন যোজনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। কোনও একটা রাজ্য ও কোন একটা বিশেষ কমিটির জন্য তো এই সরকার কাজ করে না।'                      

ভোটের কথা মাথায় রেখে বাজেট করেনা এমন শাসক দল খুঁজে পাওয়া কঠিন। তৃতীয় মোদি সরকারের ২য় পূর্ণাঙ্গ বাজেটে বাংলার জন্য কিছু উপহার থাকে কি না , সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget