এক্সপ্লোর

Union Budget 2022:ভোট-রাজনীতির মতপার্থক্যের প্রভাব যেন বাজেট অধিবেশনে না পড়ে, বার্তা প্রধানমন্ত্রীর

অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে সমর্থন ও সহযোগিতার  আর্জি জানিয়েছেন।সেইসঙ্গে সমস্ত বিষয়ে খোলা মনে আলোচনার আশাও প্রকাশ করেছেন।

নয়াদিল্লি: ভোট-রাজনীতির প্রভাব যেন বাজেট অধিবেশনে না পড়ে, সংসদ শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। আজ সংসদের বাজেট অধিবেশন (Budget Session) শুরু হয়েছে। অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে সমর্থন ও সহযোগিতার  আর্জি জানিয়েছেন। সেইসঙ্গে সমস্ত বিষয়ে খোলা মনে আলোচনার আশাও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অধিবেশনে আমি সমস্ত সাংসদকেই স্বাগত জানাচ্ছি। 

প্রধানমন্ত্রী বলেছেন, ঘন ঘন নির্বাচনে সংসদের কার্যাবলী ও সভার আলোচনায় প্রভাব ফেলে। আমি সমস্ত সাংসদ ও রাজনৈতিক দলের কাছে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত মতপার্থক্য দূরে সরিয়ে রাখার আর্জি জানাচ্ছি। সাধারণ বাজটের গুরুত্ব আমাদের মতপার্থক্যের সীমারেখাকেও অতিক্রম করে। এই বাজেট অধিবেশন আসন্ন অর্থবর্ষে দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। তাই এই অধিবেশনকে সফল করতে আমাদের একযোগে উদ্যোগ নিতে হবে। 
প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর আশা সাংসদরা খোলা মনে বাজেট আলোচনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশের আর্থিক বৃদ্ধির হার ত্বরাণ্বিত হয়। তিনি বলেছেন, আন্তর্জাতিক পর্বে প্রভাব তৈরির সুযোগের ক্ষেত্রে খোলামনে বাজেট অধিবেশন আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য, আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবল বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় পেশ হয় আর্থিক সমীক্ষা রিপোর্ট। কাল সকাল ১১টায় ২০২২-২৩-এর সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।  দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। করোনাকালে দেশের অর্থনীতি চাঙ্গা করতে মোদি সরকার কোন পথে হাঁটে তার উত্তর যেমন এই অধিবেশনে পাওয়া যাবে, তেমনই ২০২২-এ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কোনও চমক থাকে কিনা, সেটাও দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget