এক্সপ্লোর

Ola Electric: বিপাকে ওলার সিইও, গ্রাহকদের অভিযোগে শো-কজ ওলা ইলেকট্রিককে- আরও পড়বে শেয়ার ?

Ola Electric Show Cause Notice: সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সংস্থা ওলা ইলেকট্রিক ভোক্তা সুরক্ষা আইন ২০১৯-এর বেশ কিছু ধারা লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে খারাপ পরিষেবা, ভুল বিজ্ঞাপন, অনৈতিক ব্যবসায়িক রীতি।

Bhavish Agarwal: ওলা ইলেকট্রিকের শেয়ারে পতন এসেছে গতকাল। এই সংস্থার শেয়ারের দাম তার সর্বোচ্চ স্তর থেকে ৪৩ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে বাজাজ অটো, টিভিএস মোটরসের শেয়ারও দ্রুত মার্কেট শেয়ার (Ola Electric) দখল করে নিচ্ছে। আর এদিকে সংস্থার গ্রাহকদের অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে। এই কারণে সম্প্রতি কোম্পানির সিইও ভবীশ আগরওয়াল এবং কমেডি অভিনেতা কুণাল কামরার মধ্যে বাকযুদ্ধ চলেছে। এখন জানা গিয়েছে গ্রাহকদের অভিযোগের (Bhavish Agarwal) ভিত্তিতে এই সংস্থাকে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) এই নোটিশ পাঠিয়েছে।

পরিষেবা নিয়ে বাড়ছে অভিযোগ

ওলা ইলেকট্রিক শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরে দারুণ পারফর্ম করেছে। এই সংস্থার শেয়ার ৭৬ টাকায় তালিকাভুক্ত হয়ে এখন ১৫৭.৪ টাকায় ট্রেড করছে। কিন্তু তারপরেই শুরু হয়েছে পতন, গতকাল পর্যন্ত ৪৩ শতাংশ পড়েছিল বাজার। সংবাদসূত্রে জানা গিয়েছে যে খারাপ পরিষেবার অভিযোগের কারণে সিসিপিএ সংস্থা ওলা ইলেকট্রিককে শো-কজ নোটিশ পাঠিয়েছে। কেন্দ্র সরকারি সংস্থার পক্ষ থেকে ওলা ইলেকট্রিককে শো-কজ একটি বড় পদক্ষেপ।

জাতীয় ভোক্তা হেল্পলাইনে ১০,৬৪৪টি অভিযোগ পাওয়া গিয়েছে

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সংস্থা ওলা ইলেকট্রিক ভোক্তা সুরক্ষা আইন ২০১৯-এর বেশ কিছু ধারা লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে খারাপ পরিষেবা, ভুল বিজ্ঞাপন, অনৈতিক ব্যবসায়িক রীতি। ওলা ইলেকট্রিক এই নোটিশের উত্তর দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছে। তথ্য অনুযায়ী ভোক্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে জাতীয় ভোক্তা হেল্পলাইন নম্বরে বিগত এক বছরে মোট ১০,৬৪৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যেই উঠে এসেছে ওলা স্কুটারের খারাপ পরিষেবার প্রসঙ্গও।

সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা

ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট সহ খারাপ স্কুটার বিক্রির অভিযোগও রয়েছে। এমনকী বুকিং বাতিল হলে টাকা রিফান্ড না হওয়া নিয়েও অভিযোগ এসেছে। ব্যাটারি ও যন্ত্রাংশ সংক্রান্ত পোস্ট-সার্ভিসিং খারাপ এই মর্মেও অভিযোগ জমা পড়েছে। জাতীয় ভোক্তা হেল্পলাইনের টোল ফ্রি নম্বর ১৯১৫-তে ফোন করে অভিযোগ জানাতে পারেন গ্রাহকরা। এই শোকজ নোটিশ নিয়ে কোনও মন্তব্য এখনও করেননি ওলার সিইও ভবীশ আগরওয়াল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: OlA Electric : ৪৩ শতাংশ কমল ওলা ইলেকট্রিক শেয়ার, কিনবেন না বিক্রি করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget