এক্সপ্লোর

Citroen C3: ফরাসি কোম্পানির মিনি এসইউভি Citroen C3 আসছে ভারতে, কবে লঞ্চ? দাম কত হতে পারে

Citroen C3 Price: আগামী ২০ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ফরাসি গাড়ি নির্মাণ সংস্থার নতুন মিনি এসইউভি Citroen C3। এই গাড়ির দাম কত হতে পারে?

কলকাতা: ফরাসি গাড়ি নির্মাণকারী সংস্থা Citroen তাদের নতুন গাড়ি Citroen C3 ভারতে লঞ্চ করতে চলেছে আগামী ২০ জুলাই। এর আগে ভারতে C5 Aircross SUV লঞ্চ করেছিল ফ্রান্সের এই সংস্থা। এবার Citroen C3 লঞ্চ হলে ভারতে এই ফরাসি ব্র্যান্ডের দ্বিতীয় গাড়ি লঞ্চ হবে।  আকার-আয়তনে এই গাড়ি চার মিটারের মডেলের অন্তর্ভুক্ত হতে চলেছে। আর তাই গাড়ি বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করছেন যে, টাটা পাঞ্চ, নিসান ম্যাগনাইট, কিয়া সনেট, টাটা পাঞ্চ, মহিন্দ্রা KUV100 এবং রেনঁ কিগার--- এই গাড়িরগুলির সঙ্গে জোরদার পাল্লা দেবে Citroen C3। এই মিনি এসইউভি গত বছর সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজাতে লঞ্চ হয়েছিল। এবার আসতে চলেছে ভারতে। 

Citroen C3 বুকিং

ইতিমধ্যেই দেশে এই গাড়ির বুকিং শুরু হয়েছে। ২১ হাজার টাকা টোকেন মানির পরিবর্তে এই গাড়ির প্রি-বুকিং করতে পারবেন আপনি। অনলাইনে এই গাড়ির প্রি-বুকিং করা যাবে, সংস্থার ওয়েবসাইট থেকে। এছাড়াও ডিলারশিপে গিয়েও এই গাড়ির প্রি-বুকিং করা যাবে। 

Citroen C3 গাড়ির দাম

মনে করা হচ্ছে, Citroen C3 গাড়ির বেস ভ্যারিয়েন্টের দাম ৬ লক্ষ টাকার কম হবে। শোনা গিয়েছে, এই গাড়ির বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ৫.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার (এক্স শোরুম) মধ্যে হতে পারে। যদিও এই গাড়ির নির্দিষ্ট দাম এখনও ঘোষণা করেনি ফরাসি গাড়ি নির্মাণ সংস্থা।  


Citroen C3: ফরাসি কোম্পানির মিনি এসইউভি Citroen C3 আসছে ভারতে, কবে লঞ্চ? দাম কত হতে পারে

Citroen C3 গাড়ির ইঞ্জিন

১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন থাকবে এই গাড়িতে। এর সাহায্যে ৮১ বিএইচপি শক্তি এবং ১১৫ Nm টর্ক উৎপন্ন হবে। এছাড়াও থাকবে একটি ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। এর সাহায্যে ১০৯ বিএইচপি এবং ১৯০ Nm টর্ক উৎপন্ন হবে। 

সুরক্ষা সংক্রান্ত ফিচার

সেফটি ফিচার হিসেবে Citroen C3 গাড়িতে থাকবে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, সিট বেল্ট রিমাইন্ডার, রিভার্স পার্কিং সেনসর, অ্যান্টি ব্রেকিং সিস্টেম ও আরও অনেক ফিচার। 

অন্যান্য ফিচার

Citroen C3 গাড়িতে একটি ১০ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকতে চলেছে। এর মধ্যে থাকবে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে ফিচার। এছাড়াও থাকছে চারটি স্পিকার যুক্ত একটি অডিয়ো সিস্টেম, স্টিয়ারিংয়ের বিশেষ কন্ট্রোল, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও আরও অনেক কিছু।

আরও পড়ুন- অ্যাম্বাসেডর নির্মাতা হিন্দুস্তান মোটরস এবার তৈরি করবে ইলেকট্রিক স্কুটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget