এক্সপ্লোর

Diwali offers: দীপাবলি উপলক্ষে বড় ছাড়, জানুন কোন ব্যাঙ্ক দিচ্ছে কী অফার

স্টেট ব্যাঙ্কের YONO app গাড়ির লোনের আবেদন করলে ০.৫ শতাংশ ছাড় পাবেন আবেদনকারী। পাশাপাশি প্রসেসিং ফিও নেবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

নয়াদিল্লি: গ্রাহক টানতে দীবপাবলির মরসুমে একাধিক অফার দিচ্ছে ব্যাঙ্কগুলি। হোম লোন, কার লোনে ছাড়ের পাশাপাশি থাকছে জিরো প্রসেসিং ফি -এর সুবিধা। দেখে নিন উৎসবের মরসুমে কোন ব্যাঙ্ক দিচ্ছে কী অফার।

SBI-এর অফার: এই সময় স্টেট ব্যাঙ্কের YONO app-এ গাড়ির লোনের আবেদন করলে ০.৫ শতাংশ ছাড় পাবেন আবেদনকারী। পাশাপাশি প্রসেসিং ফিও নেবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সম্প্রতি সেই কথা ট্যুইট করে জানিয়েছে SBI। সাধারণত স্টেট ব্যাঙ্কে গাড়ির লোনে সুদের হার থাকে ৭.২৫ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশ। এখন লোনের আবেদন করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গ্রাহক।

এখানেই শেষ নয়। স্টেট ব্যাঙ্কের কার্ডে ই-কমার্স সাইট অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু কিনলে ইনস্ট্যান্ট ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।এর পাশাপাশি ৬.৭ শতাংশ হারে হোম লোনের সুবিধা পাবেন গ্রাহক। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গৃহ ঋণের এই অফার। এই ক্ষেত্রেও প্রসেসিং ফি নিচ্ছে না কোম্পানি।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(BOI) অফার:  উৎসবের মরসুমে হোম লোনে ৩৫ বেসিস পয়েন্ট ও কার লোনে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। হোম লোনে এখন ব্যাঙ্কের সুদের হার চলছে ৬.৫০ শতাংশ। আগে যা ছিল ৬.৮৫ শতাংশ। একই ভাবে গাড়ির ঋণে সুদের হার কমে দাঁড়িয়েছে ৬.৮৫ শতাংশ। আগে যা ছিল ৭.৩৫ শতাংশ। ২০২২ সাল পর্যন্ত কোনও লোনেই প্রসেসিং ফি নিচ্ছে না ব্যাঙ্ক। ১৮ অক্টোবর থেকে এই সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(BOI)। এই অফার জারি থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।                             

HDFC Bank অফার: এই মরসুমে গ্রাহকদের জন্য ২২.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে HDFC Bank। ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে ই-কমার্স সাইট অ্যামাজন  থেকে জিনিস কিনলে থাকছে ভাল ক্যাশব্যাক অফার। এ ছাড়াও নো কস্ট ইএমআই অপশন দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে ইলেকট্রনিক্স জিনিস কিনলে থাকছে ক্যাশব্যাক ছাড়াও নো কস্ট ইএমআই অফার। এ ছাড়াও ১০.২৫ শতাংশ হারে পারসোনাল লোন দিচ্ছে ব্যাঙ্ক। ৭.৫০ শতাংশ সুদে পাওয়া যাচ্ছে কার লোনের সুবিধা। 

ICICI Bank-এর অফার: বর্তমানে 'ফেস্টিভ বোন্যাঞ্জা অফার' চালাচ্ছে ICICI Bank। সেই অনুয়ায়ী Amazon, Myntra, Flipkart, Jiomart, Reliance digital ছাড়াও আরও ই-কমার্স সাইটে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে এই ব্যাঙ্ক।এখানে গ্রাহকদের জন্য ৭.৫ শতাংশে গাড়ির লোনে সুদ নিচ্ছে ICICI Bank কর্তৃপক্ষ।

আরও পড়ুন Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি

আরও পড়ুন :Top 10 safest cars in India-র তালিকায় একই কোম্পানির ৬টি গাড়ি, কারা আছে লিস্টে ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget