এক্সপ্লোর

Dividend Stock: শেষ ত্রৈমাসিকে বিপুল মুনাফা, শেয়ার পিছু ৭০ টাকা ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার

Eicher Motors: ইশার মোটরস সংস্থার অপারেটিং রেভিনিউ গত বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় ২৩ শতাংশ বেড়ে। ৫১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

Stock Market News: রয়্যাল এনফিল্ডের বুলেট বাইক নির্মাতা সংস্থা ইশার মোটরস ২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। এই সময়ে সংস্থাটি ভাল মুনাফা অর্জন করেছে। গত বছরের তুলনায় সংস্থাটির নিট মুনাফা প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা (Stock Market News) দাঁড়িয়েছে ১৩৬২ কোটি টাকা যা ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে ছিল ১০৭০ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের (Dividend Stock) অনুমান ছিল সংস্থার মুনাফা হবে ১২৬৫ কোটি টাকা, কিন্তু এই অনুমানের সীমারেখা পেরিয়ে গিয়েছে এই সংস্থা। অনেক বেশি মুনাফা করেছে এই সংস্থা।

সংস্থার শেয়ারহোল্ডারদের দারুণ মুনাফা হবে

ইশার মোটরস সংস্থার অপারেটিং রেভিনিউ গত বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় ২৩ শতাংশ বেড়ে। ৫১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে ব্রোকারেজ ফার্মের অনুমানে এই রাজস্ব ছিল ৫০৭২ কোটি টাকা। চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পাশাপাশি সংস্থাটি ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবর্ষের জন্য শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ার পিছু ৭০ টাকা ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চতুর্থ ত্রৈমাসিকে ইশার মোটরসের EBITDA-ও ১১.৪ শতাংশ বেড়ে ১২৫৮ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। উল্লেখ্য যে, চতুর্থ ত্রৈমাসিকে রয়্যাল এনফিল্ড সর্বকালের সর্বোচ্চ ২ লক্ষ ৮০ হাজার ৮০১টি মোটরসাইকেল বিক্রি করেছে যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

এক বছরে সংস্থার আয়ে বিরাট বদল

যদি আমরা ২০২৫ সালের সমগ্র অর্থবর্ষের কথা বলি তাহলে এই বছর আইশার মোটরসের অপারেটিং আয় ১৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ১৮,৮৭০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। সংস্থার EBITDA-ও ৪৭১২ কোটি টাকা রেকর্ড করা হয়েছে। ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সংস্থার আয়।

সংস্থাটি জানিয়েছে, ২০২৫ অর্থবর্ষে প্রথমবার রয়্যাল এনফিল্ড বার্ষিক ১০ লক্ষ সেলস টার্গেট অতিক্রম করেছে। দেশীয় বিক্রি ৮.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ২ হাজার ৫৭ ইউনিটে। অন্যদিকে ইশার মোটরসের রয়্যাল এনফিল্ড বাইকের আন্তর্জাতিক স্তরে বিক্রির পরিমাণ ২৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১ লক্ষ ১৩৬টি মোটরবাইক রফতানি করা হয়েছে বলেই সংস্থা জানিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget