এক্সপ্লোর

EPFO New Update: EPFO অনলাইন পরিষেবায় এজেন্টদের সাহায্য নিচ্ছেন ? সতর্ক করল কর্তৃপক্ষ 

Provident Fund: এই অ্যাকাউন্ট সম্পর্কিত পরিষেবাগুলির জন্য অনলাইন পোর্টাল (EPFO Online Portal) ব্যবহার করার পরামর্শ দিয়েছে EPFO । 

 

Provident Fund: বিনামূল্যের পরিষেবা (EPFO Free Service) নিচ্ছেন টাকা দিয়ে ? EPFO সদস্যদের এই বিষয়ে সতর্ক করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অবসর তহবিলের কোনও কাজ করতে এজেন্টদের সাহায্য নেবেন না। এই অ্যাকাউন্ট সম্পর্কিত পরিষেবাগুলির জন্য অনলাইন পোর্টাল (EPFO Online Portal) ব্যবহার করার পরামর্শ দিয়েছে EPFO । 

এই বিষয়ে কী বলেছে শ্রম মন্ত্রক
মূলত, এজেন্টজদের দিয়ে EPFO-র কাজ করালে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ে। শ্রম মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, EPFO তার সব অংশীদারদের জন্য পরিষেবাগুলিকে দ্রুত, স্বচ্ছ ও ইউজার-ফ্রেন্ডলি করার জন্য একাধিক সংস্কার করেছে। বর্তমানে EPFO-তে ৭ কোটিরও বেশি সদস্য রয়েছেন, যারা বিভিন্ন বেসরকারি ও সরকারি খাতের উদ্যোগের কর্মচারী বা প্রাক্তন কর্মচারী।

বিনামূল্যের পরিষেবা নিচ্ছেন টাকা দিয়ে
দেখা গেছে, বেশ কয়েকটি সাইবার ক্যাফে অপারেটর/ফিনটেক কোম্পানি আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পরিষেবার জন্য EPFO ​​সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। অনেক ক্ষেত্রে, এই অপারেটররা কেবল EPFO-এর অনলাইন অভিযোগ পোর্টাল ব্যবহার করে, যা যেকোনও সদস্য নিজেরাই বিনামূল্যে করতে পারেন।

EPFO ​​অনুমোদিত নয়, ঝুঁকি থাকে এখানে
বিবৃতিতে বলা হয়েছে, EPFO-সম্পর্কিত পরিষেবার জন্য থার্ড পার্টি কোম্পানি বা এজেন্টদের দিয়ে নিজের কাজ করাবেন না। এতে আপনার আর্থিক গোপন তথ্য প্রকাশ পেতে পারে। এই কারণে বাইরের সংস্থাগুলিকে EPFO ​ অনুমোদন দেয়নি।

অভিযোগ কীভাবে সমাধান
এতে আরও বলা হয়েছে- EPFO-এর একটি অভিযোগ পর্যবেক্ষণ ও সমাধানের ব্যবস্থা রয়েছে। যেখানে সদস্যদের অভিযোগগুলি CPGRAMS বা EPFiGMS পোর্টালে রেজিস্টার করতে হয়। মনে রাখবেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধান না হওয়া পর্যন্ত এই অভিযোগ সব নজরে রাখা হয়। পরিসংখ্যান বলছে, FY25 সালে EPFiGMS-এ মোট 16,01,202টি এবং CPGRAMS-এ 1,74,328টি অভিযোগ গ্রহণ করেছে EPFO । এর মধ্যে 98 শতাংশ অভিযোগ সময়সীমার মধ্যে সমাধান করা হয়েছে। সেই কারণে EPFO ​​তার সব সদস্য, নিয়োগকর্তা ও পেনশনভোগীদের EPFO ​​পোর্টাল ও UMANG অ্যাপের মাধ্যমে অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করার পরামর্শ দিচ্ছে।

কী কী সমস্যার সমাধান করা যায় 
 ক্লেম এন্ট্রি, ফান্ড ট্রান্সফার , কেওয়াইসি আপডেট ও অভিযোগ নিষ্পত্তি সহ সব ইপিএফও পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এগুলি অনলাইনে সহজেই পাবেন আপনি। এর জন্য আলাদা করে তৃতীয় পক্ষের এজেন্ট বা সাইবার ক্যাফেতে কোনও ফি দিতে হয় না।

সমস্য়া হলে কোথায় যোগাযোগ করবেন
এছাড়াও, সদস্যরা যেকোনও সমস্যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে (www.epfindia.gov.in) তালিকাভুক্ত আঞ্চলিক অফিসগুলিতে ইপিএফও হেল্পডেস্ক/পিআরও-দের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

 

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget