এক্সপ্লোর

FASTags in India: ফাস্ট-ট্যাগ বিদায়? টোল নিতে এবার কি ভরসা স্যাটেলাইট?

Toll System: স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এই আধুনিক পদ্ধতির উপর নির্ভর করে টোল ট্যাক্স সংগ্রহের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: টোল ট্যাক্স সংগ্রহ ব্যবস্থা আধুনিক করার জন্য দীর্ঘদিন ধরেই নানা ভাবনাচিন্তা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। টোল সংগ্রহ মসৃণ করতে ইতিমধ্যেই ফাস্টট্যাগ ব্য়বস্থা চালু করা হয়েছে। লাইন এড়িয়ে স্বয়ংস্ক্রিয় পদ্ধতিতে টোল সংগ্রহ করার জন্যই চালু হয়েছে এই পদ্ধতি। এবার আরও একধাপ এগিয়ে আরও আধুনিক ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

স্যাটেলাইট নির্ভর টোল:      
স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এই আধুনিক পদ্ধতির উপর নির্ভর করে টোল ট্যাক্স (Toll Tax) সংগ্রহের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি কেমন? কী ভাবে কাজ করবে? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি পাইলট প্রকল্প (Pilot Project) শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। 

কীভাবে চলবে কাজ?
নতুন এই ব্যবস্থায় নজর রাখা হবে গাড়ির গতিবিধিতে। জাতীয় সড়কে (Nationl Highway) কোনও গাড়ি যত কিলোমিটার যাবে তার উপর নির্ভর করে টোল ট্যাক্সের টাকা নির্ভর করবে। অর্থাৎ হাইওয়েতে যত বেশি গাড়ি চলবে টোলের পরিমাণও তত বাড়তে থাকবে। এর জন্য গাড়িটিকে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম (Satelite Navigation System) থাকা প্রয়োজন।  এখন জাতীয় বা রাজ্য সড়কে অথবা কোনও সেতুর মুখে টোল গেট থাকে। সেখানে ক্যাশ টাকা দিয়ে অথবা ফাস্টট্যাগের (Fasttag) মাধ্যমে টোল কাটা হয়।  

আগে কোথায় হয়েছে?
মূলত ইউরোপে এই ধরনের টোল সংগ্রহ পদ্ধতি চলে। সবচেয়ে বেশি চলে জার্মানিতে (Germany)। ইউরোপের ওই দেশটিতে ৯৮ শতাংশেরও বেশি গাড়িতে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে। সেখানে যখনই টোল রয়েছে এমন রাস্তায় গাড়ি ওঠে, তখনই টোল হিসেব করা শুরু হয়। যখনই হাইওয়ে থেকে এমন রাস্তায় গাড়ি ঢোকে যেখানে টোল নেই, ওই অ্যাকাউন্ট থেকে টোলের টাকা বাবদ যা অর্থ হয়েছে তা বাদ চলে যায়। 

নিয়মে বদল:
আধুনিক এই নিয়ম ভারতে শুরু করতে গেলে দেশের পরিবহন আইন বদলাতে হবে। বিষয়টি নিয়ে একটি পাইলট প্রজেক্ট চলছে। যেখানে আপাতত ১ লক্ষ ৩৭ হাজার গাড়ির উপর পরীক্ষা চলছে। রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা একটি রিপোর্ট তৈরি করছেন। শীঘ্রই সেটি প্রকাশিত হওয়ার কথা।      

আরও পড়ুন: ভারতে মার্চে ১৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী জানেন ?

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget