এক্সপ্লোর

Flipkart Issued ED Notice: বিদেশি বিনিয়োগ আইনভঙ্গের অভিযোগে ফ্লিপকার্ট, সংস্থার প্রতিষ্ঠাতাদের নোটিস ইডি-র

ইডি-র তরফে ১০,৬০০ কোটি টাকার কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে ফ্লিপকার্ট, সংস্থার প্রতিষ্ঠাতা সচিন বনশল, বিনি বনসল ও সংস্থার সঙ্গে যুক্ত আরও ৯ জনকে। 

নয়াদিল্লি: বিদেশি মুদ্রা সংক্রান্ত আইনভঙ্গের অভিযোগে অন্যতম বৃহত্তম অনলাইন রিটেল ব্র্যান্ড ফ্লিপকার্ট ও তার প্রতিষ্ঠাতাদের নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই অভিযোগে আরও ৯ জনকে নোটিস জারি করা হয়েছে।

বিদেশি বিনিয়োগ আইন ভঙ্গের অভিযোগে কেন তাদের ওপর ১০,৬০০ কোটি টাকার জরিমানা ধার্য করা হবে না, সেই জবাব চেয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

ইডি সূত্রের খবর, ২০০৯ ও ২০১৫ সালে বিদেশি বিনিয়োগ গ্রহণ করার সময় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ফ্লিপকার্টের বিরুদ্ধে। 

ইডি-র তরফে ১০,৬০০ কোটি টাকার কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে ফ্লিপকার্ট, সংস্থার প্রতিষ্ঠাতা সচিন বনশল, বিনি বনসল ও সংস্থার সঙ্গে যুক্ত আরও ৯ জনকে। 

৯০ দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন রিটেল ব্র্যান্ড ও তার প্রতিষ্ঠাতাদের। এদিন ফ্লিপকার্টের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ আইন সহ ভারতের যাবতীয় আইন ও বিধি মেনে চলে ফ্লিপকার্ট। ২০০৯-২০১৫ সালের যে বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে নোটিসে, সেই নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব আমরা। 

বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে বেশি কিছুদিন যাবৎ ফ্লিপকার্ট ও আমাজনের মতো ই-কমার্স সংস্থার ওপর নজর রাখছিল ইডি। আইন অনুযায়ী, কোনও মাল্টি-ব্র্যান্ড রিটেল সংস্থা কোনও অবস্থাতেই তৃতীয় পক্ষ বিক্রেতাকে তাদের ওয়েবসাইটে পৃথক জায়গা দিতে পারেনা।

ইডি সূত্রের খবর, ফ্লিপকার্টের বিরুদ্ধে আইন ভেঙে বিদেশি বিনিয়োগ তোলার অভিযোগ ওঠে। পাশাপাশি, ডব্লিউএস রিটেল নামে সংস্থার এক সহযোগী ফ্লিপকার্টের প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের পণ্য সরাসরি ক্রেতাদের বিক্রি করে। যা আইনবিরুদ্ধ বলেই জানা গিয়েছে ইডি সূত্রে। 

২০১৮ সালে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে ফ্লিপকার্টের একটি বড় অংশ কেনে ওয়ালমার্ট। সেই সময় সচিন বনসল তাঁর গোটা অংশ বিক্রি করে দেন। বিনি বনসল অল্প অংশ ধরে রাখেন। 

ইডি নোটিসের প্রেক্ষিতে এখনও পর্যন্ত ওয়ালমার্টের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

সেরা শিরোনাম

Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget