এক্সপ্লোর

Free Aadhaar Update: ১৪ জুন শেষ নয়, ফের বাড়ল আধার কার্ড আপডেটের সময়সীমা

Aadhaar Card Update: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে এখন আধার (Free Aadhaar Update) ব্যবহারকারীরা ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন।

Free Aadhaar Card Update Deadline Extended: সাধারণ মানুষদের জন্য স্বস্তির খবর। বলা ভাল, জরুরি খবর। আবারও বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা (Free Aadhaar Update) বাড়াল UIDAI সংস্থা। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল যে, আগামী ১৪ জুনের মধ্যেই বিনামূল্যে আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হত। তবে এবার এই সময়সীমা বাড়ল। ১৪ জুন নয়, এবার ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে।

UIDAI কী জানিয়েছে

আধার কার্ড ইস্যুকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে এখন আধার (Free Aadhaar Update) ব্যবহারকারীরা ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। এখনকার দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি যা সরকারি সমস্ত প্রকল্প, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে টিকিট বুকিং সমস্ত কাজেই ব্যবহৃত হয়। এই আধার কার্ডে ব্যক্তির জন্মতারিখ, বয়স, নাম, পিতার নাম, ঠিকানার সঙ্গে সঙ্গে একটি মৌলিক আধার নম্বরের উল্লেখ থাকে। এতে বায়োমেট্রিক তথ্যও সেভ করা থাকে।

১০ বছরের পুরনো আধার আপডেট করতে হবে

UIDAI সমস্ত নাগরিকদের পরামর্শ দিয়েছে যে, যদি তাদের আধার কার্ড (Free Aadhaar Update) ১০ বছর বা তারও বেশি আগে করানো হয়ে থাকে, তাহলে তা আবার আপডেট করিয়ে নিতে হবে। ডেমোগ্রাফিক তথ্য আপডেটের জন্য আপনাকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। মনে রাখবেন, বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে অনলাইনেই পাওয়া যায়। কোনও আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করানোর জন্য আপনাকে নির্দিষ্ট ফি দিতে হবে।

অনলাইনে এভাবে আপডেট করুন আপনার আধার

প্রথমেই আপনাকে এর জন্য যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই।

আপনার মোবাইল নম্বরের সাহায্যে ওটিপি লিখে এখানে লগ ইন করতে হবে।

এরপরে আপনার সমস্ত বিবরণ যেমন ঠিকানা দেখে নিতে হবে ঠিক আছে কিনা।

তবে কোনও পরিবর্তন করতে চাইলে সেই অপশন বেছে নিতে হবে।

এই বিষয়টি সংশোধন করতে প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর সাবমিট বাটনে চাপ দিন।  

এরপরে আপনি একটি ১৪ সংখ্যার আপডেট রিকোয়েস্ট নম্বর পাবেন যা দিয়ে আপডেট স্ট্যাটাস চেক কর‍তে পারবেন আপনি।

আরও পড়ুন: IRDAI: জীবনবিমার বিনিময়েই ঋণ পাবেন গ্রাহক, কী সুবিধে দিচ্ছে IRDAI ?

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
Daily SIP vs Monthly SIP: এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget