এক্সপ্লোর

HDFC share Price: বড় পতন এই ব্যাঙ্কের শেয়ারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমায় দাম- বেচবেন নাকি হোল্ড করবেন ?

HDFC Bank: গত সপ্তাহ থেকেই এই ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আসার পর পরই বাজারে পতন লক্ষ্য করা যায় এই শেয়ারের দামে। আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা ছুঁয়েছে এই ব্যাঙ্কের শেয়ার।

Share Market: ভারতের শেয়ার বাজারে অন্যতম সেরা কোম্পানিগুলির মধ্যে একটি HDFC ব্যাঙ্ক। ভারতের PSU ব্যাঙ্কগুলির মধ্যে সবথেকে বড় ব্যাঙ্ক হল এই HDFC। নিফটি ৫০ হোক বা সেনসেক্স, সূচকের ওঠানামা অনেকটাই নিয়ন্ত্রণ করে দেশের প্রথম সারির এই সংস্থার উপরে। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই লাল সিগন্যাল দেখাতে থাকে এই শেয়ারের দামে। পড়তে থাকে শেয়ারের দাম। NSE-তে এখনও পর্যন্ত ৩.২৪ শতাংশ পড়েছে HDFC ব্যাঙ্কের শেয়ারের দাম। আর তার ফলে এই শেয়ারের দাম ছুঁয়ে ফেলেছে ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা। এত বড় পতন, শেয়ার কি বেচে দেবেন নাকি রাখবেন ?

পতনের ধারা অব্যাহত

গত সপ্তাহ থেকেই এই ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আসার পর পরই বাজারে পতন লক্ষ্য করা যায় এই শেয়ারের দামে। গত সপ্তাহে প্রায় ১০ শতাংশ পড়েছে এই শেয়ারের দাম। এমনকী HDFC ব্যাঙ্কের মার্কেট ক্যাপিটালাইজেশনও অনেক কমে গিয়েছে, নেমে এসেছে মাত্র ১১.১২ লক্ষ কোটিতে। ১৬ জানুয়ারি বাজার বন্ধের সময় থেকে ধরলে HDFC ব্যাঙ্কের শেয়ারে প্রায় ১৩ শতাংশ পতন লক্ষ করা গিয়েছে।

চার্টে দেখা যাচ্ছে এর RSI বা রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (Relative Strength Index) এসে দাঁড়িয়েছে ২৪-এর কাছাকাছি যা কিনা 'ওভারসোল্ড' পজিশন বলা চলে। HDFC ব্যাঙ্কের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছিল ১৭৫৭.৫০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ১৪৬০.২৫ টাকা যে সীমা ভেঙে ফেলেছে এই শেয়ার। ফলে শেয়ারের দাম এখন ডাউনট্রেন্ডে। এমনকী এই লার্জ ক্যাপ স্টকটি ১৫০ দিন ও ২০০ দিনের মুভিং অ্যাভারেজও ভেঙে দিয়েছে।   

তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল

দেশের আর্থিক পরিসরে সবথেক বড় বেসরকারি ব্যাঙ্কের নাম HDFC Bank । ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকের ফলাফলে দেখা যায় ব্যাঙ্কের মুনাফা হয়েছে ১৬,৩৭২ কোটি টাকা। রেজাল্ট বলছে যা একবারে ৩৩.৫ শতাংশ বৃদ্ধি। গত আর্থিক বছরের একই সময়ে এই লাভের পরিমাণ ছিল ১২.২৫৯ কোটি টাকা।

অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে HDFC ব্যাঙ্কের নেট সুদের আয় ছিল ২৮,৪৭০ কোটি টাকা, যা গত আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ২২,৯৯০ কোটি টাকা ছিল। তৃতীয় ত্রৈমাসিকে HDFC ব্যাঙ্কের মোট NPA ১.২৬ শতাংশ, যা গত বছর ছিল ১.২৩ শতাংশ৷ যেখানে নেট এনপিএ হয়েছে ০.৩১ শতাংশ যা গত অর্থবছরের একই প্রান্তিকে ছিল ০.৩৩ শতাংশ।

বিশেষজ্ঞরা কী বলছেন ?

বাজার বিশেষজ্ঞদের মতে যে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে এই শেয়ার নেই, তাদের কাছে এটাই ভাল সুযোগ। HDFC ব্যাঙ্ক বরাবর লার্জ ক্যাপ স্টক হিসেবে ভাল রিটার্ন দিয়ে এসেছে বিনিয়োগকারীদের। ফলে দীর্ঘমেয়াদের কথা চিন্তা করলে এই লেভেলগুলিতে আর না কিনে ধরে রাখা যেতে পারে, কেনা না থাকলে কেনা যেতে পারে।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Share Market: হংকংকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারতের

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget