এক্সপ্লোর

ICICI Bank Alert: উৎসবে এই ধরনের বার্তা বা কল এলে সতর্ক হোন, অন্যথায় উধাও হবে টাকা

Bank Fraud Alert: অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে। আইসিআইসিআই ব্যাঙ্ক এ বার ইমেলের মাধ্যমে সব গ্রাহকদের সতর্ক করেছে।

Bank Fraud Alert: দেশে ডিজিটালাইজেশনের যুগে বদলে গিয়েছে টাকা লেনদেনর পদ্ধতি। এখন আগের থেকে অনেক সহজে নিমেষেই পাঠানো যায় টাকা। তবে এই অনলাইন পেমেন্টের (Online Payment) মধ্যেই রয়েছে আর্থিক ফাঁদ । প্রতারকরা এই পেমেন্ট মোডকে হাতিয়ার করে ফাঁকা করছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই এই বিষয়গুলি এড়িয়ে চলুন।  

ব্যাঙ্কিং সেবা ডিজিটালাইজেশনের ফলে মানুষের কাজ সহজ হয়েছে। এরকম অনেক কাজ, যার জন্য আগে ব্যাঙ্ক শাখায় যেতে হত, এখন ঘরে বসেই করা যায়। তবে এর পাশাপাশি বেড়েছে বিপদও। ডিজিটাল ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, অপরাধীরা নিরীহ মানুষকে তাদের অর্থ এবং সঞ্চয় প্রতারণা করার জন্য প্রতিনিয়ত নতুন পদ্ধতি অবলম্বন করছে। বেসরকারি খাতের ICICI ব্যাঙ্ক তাদের গ্রাহকদের এমনই একটি নতুন পদ্ধতি সম্পর্কে সতর্ক করেছে।

ব্যাঙ্ক ইমেলে পাঠাচ্ছে সতর্ক বার্তা 
আইসিআইসিআই ব্যাঙ্ক এ বার ইমেলের মাধ্যমে সব গ্রাহকদের সতর্ক করেছে। গ্রাহকদের পাঠানো ইমেইলে ব্যাঙ্ক জানিয়েছে, অপরাধীরা নিজেদের ব্যাঙ্কের কর্মচারী দাবি করে প্রতারণা করছে। ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করেছে যে অপরাধীরা ব্যাঙ্কের কর্মচারী বা অফিসার হিসাবে তাদের সাথে যোগাযোগ করতে পারে এবং গোপন তথ্য চাইতে পারে। আপনি যদি তাদের সাথে তথ্য শেয়ার করে নেওয়ার ভুল করেন তবে আপনি প্রতারিত হবেন।

আইসিআইসিআই ব্যাঙ্কের মতে,এই ধরনের অপরাধীরা আপনার কাছ থেকে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য চাইতে পারে, যা কোনও ব্যাঙ্ক কর্মী কখনও গ্রাহকের কাছ থেকে জিজ্ঞাসা করে না। ইমেইলে গ্রাহকদের বলা হয়েছে তাদের অর্থ বাঁচাতে কী কী সতর্কতা অবলম্বন করা দরকার।

একটি ভুল করলেই আপনাকে মূল্য চোকাতে হবে
ইমেইলে বলা হয়েছে, শুধুমাত্র একটি ভুলের কারণে আপনার কষ্টার্জিত অর্থ হারাতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই  আপনাকে ব্যাঙ্ক কর্মচারী বলে পরিচয় দেবে এই প্রতারকরা। আপনি এমন কল পেতে পারেন, যাতে অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে একজন ব্যাঙ্ক কর্মচারী হিসাবে পরিচয় করিয়ে দেবেন। আপনার বিশ্বাস অর্জন করতে, তিনি আপনাকে তার নাম এবং কর্মী আইডিও বলতে পারেন। আপনার আস্থা অর্জন করার পরে, তিনি আপনার কাছে OTP, CVV, কার্ড নম্বর, পাসওয়ার্ডের মতো তথ্য চাইতে পারেন।

এই ধরনের ব্লাফ দেওয়া হতে পারে
আপনাকে প্রতারিত করার জন্য বলা হতে পারে যে, আপনার ক্রেডিট কার্ড আপগ্রেড করতে হবে। এর পরে ক্রেডিট কার্ড আপগ্রেড করতে এবং ক্রেডিট সীমা বাড়ানোর জন্য আপনাকে কার্ড নম্বর, CVV এবং OTP চাওয়া হতে পারে। যত তাড়াতাড়ি আপনি তাদের এই সব বলবেন, তারা আপনার কার্ড খালি করে দেবে। তাই কখনোই কারও সঙ্গে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না।

এইভাবে রিপোর্ট করুন
ব্যাঙ্ক কখনই আপনার কাছ থেকে এই ধরনের তথ্য চায় না। ব্যাঙ্ক কখনই আপনাকে অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে বলে না। আপনি যদি কখনও এই ধরনের তথ্যের জন্য জিজ্ঞাসা করা কোনও সন্দেহজনক কল পান, তবে আপনাকে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইমকে তা জানাতে হবে। এর জন্য আপনি তাদের ওয়েবসাইট cybercrime.gov.in  দেখতে পারেন বা হেল্পলাইন নম্বর 1930 এ কল করতে পারেন।

Multibagger Stocks: এক বছরে ১ লাখ টাকা সাড়ে ৪ লাখে,এই মাল্টিব্যাগারে দুরন্ত রিটার্ন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget