এক্সপ্লোর

Income Tax: এক ক্লিকেই পাবেন ট্যাক্সের রিফান্ড ! ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা জারি আয়কর বিভাগের

Income Tax Refund Scam: ভারতের আয়কর দফতর এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে সমস্ত করদাতাদের সতর্ক করে জানিয়েছে যে, করদাতাদের ভুয়ো পপ আপ মেসেজ উপেক্ষা করতে হবে।

IT Dept. Advisory: আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর জমা করতে হবে, দিন ক্রমশ সামনে এগিয়ে আসছে। ইতিমধ্যেই বহু মানুষ আয়কর জমা (ITR Filing) করে দিয়েছেন, এখন অপেক্ষা করছেন কখন তার রিফান্ড ঢুকবে অ্যাকাউন্টে। আর এই মানুষগুলির উপরেই নজর দিয়েছে দুষ্কৃতীরা। তাদের লক্ষ্য করেই সম্প্রতি শুরু হয়েছে রিফান্ড জালিয়াতি। আর এই প্রসঙ্গেই সতর্কতা (Income Tax Refund Fraud) জারি করেছে আয়কর বিভাগ। এই জালিয়াতির হাত থেকে বাঁচতে এবং এই ফাঁদে পা না দেওয়ার সতর্কতা জারি করেছে আয়কর বিভাগ।

ভুয়ো মেসেজ এড়িয়ে যাবেন করদাতারা

ভারতের আয়কর দফতর এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে সমস্ত করদাতাদের সতর্ক করে জানিয়েছে যে, করদাতাদের ভুয়ো পপ আপ মেসেজ উপেক্ষা করতে হবে। এই ধরনের মেসেজের ফাঁদে পা দিতে নিষেধাজ্ঞা জারি করেছে আয়কর বিভাগ। টাকা লুট করার জন্য সম্প্রতি সাইবার অপরাধীরা এই ট্যাক্স রিফান্ডকেই একটা হাতিয়ার করে নিয়েছে। এর মাধ্যমে সহজেই তারা করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত সঞ্চিত টাকা লুট করে নিচ্ছেন। ভিয়ো মেসেজ পাঠিয়ে আপনার ব্যাঙ্কের সমস্ত গোপনীয় তথ্য জেনে নিতে চায় এই সাইবার অপরাধীরা।

এইভাবে প্রতারণা চলছে

আয়কর দফতরের বক্তব্য অনুসারে, আপনি যদি আপনার ট্যাক্সের রিফান্ডের আশায় থাকেন, তাহলে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সাইবার অপরাধীরা যে সমস্ত মেসেজ পাঠাচ্ছেন, তাতে লেখা থাকছে যে আপনার নামে রিফান্ডটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনি চাইলে অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করে নিতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে নিতে পারেন এই লিঙ্কের মাধ্যমে। আয়কর বিভাগ স্পষ্টই জানিয়েছে এই ধরনের মেসেজের কোনও উত্তর না দিতে।

৩১ জুলাইয়ের মধ্যেই করতে হবে ITR জমা

আয়কর বিভাগ জানিয়েছে এই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে অ্যাকাউন্ট ডিটেল আপডেট করলে আপনার ফোন নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি বসালেই আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা সাইবার অপরাধীরা লুট করে নেবে। আয়কর বিভাগ জানিয়েছে যে এই দফতর কখনও এরকম ইমেল বা মেসেজ পাঠায় না। করদাতাদের রিফান্ড সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: Mobile Recharge Plans: বছরের জন্য কোন মোবাইল রিচার্জ প্ল্যান ভাল ? রইল BSNL-এর সঙ্গে অন্যদের তুলনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget