এক্সপ্লোর

Indian Economy : ট্রাম্প খেল ধাক্কা ! ২০৩৮-এর মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, বলছে রিপোর্ট 

IMF EY Report : ২০৩৮-এর মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। জেনে নিন, কেন এই কথা বলছে IMF-এর EY রিপোর্ট।  

 

IMF EY Report : ট্রাম্প (Donald Trump) বলেছিলেন 'ডেড ইকোনমি' (Dead Economy), সেই ভারতের অর্থনীতি নিয়ে এবার বড় আর্থিক পূর্বাভাস দিল EY। আসলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই রিপোর্ট। যেখানে বলা হয়েছে, ২০৩৮-এর মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। জেনে নিন, কেন এই কথা বলছে IMF-এর EY রিপোর্ট।  

ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী IMF
বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মার্কিন শুল্কের কারণে সৃষ্ট অস্থিরতার মধ্যে ভারতের জন্য একটি 'সুসংবাদ' রয়েছে। EY-এর রিপোর্ট বলছে , ক্রয়ক্ষমতার সমতা (PPP) বিবেচনায় ভারত ২০৩৮ সালের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের আনুমানিক মোট দেশজ উৎপাদন (GDP) ৩৪.২ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে। আপনাকে জানিয়ে রাখি- EY-এর রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) অনুমানের উপর ভিত্তি করে তৈরি।

ভারতের সবচেয়ে বড় শক্তি
রিপোর্টে আরও প্রকাশ করা হয়েছে, ভারতের সবচেয়ে বড় শক্তি হল এর জনসংখ্যা। ২০২৫ সালে ভারতের গড় বয়স মাত্র ২৮.৮ বছর। সঞ্চয় হারের দিক থেকেও ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারের ঋণ-জিডিপি অনুপাত ২০২৪ সালে ৮১.৩ শতাংশ থেকে কমে ২০৩০ সালের মধ্যে ৭৫.৮ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে তার সমকক্ষ দেশগুলিতে ঋণের মাত্রা বাড়ছে।

এই অনুপাত দেখায় যে একটি দেশের বার্ষিক উৎপাদন ও এই ঋণ পরিশোধের ক্ষমতার তুলনায় তার ঋণের পরিমাণ কত। এটি একটি দেশের অর্থনৈতিক অবস্থা দর্শায়। আইএমএফের একটি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে ভারতের অর্থনীতি ২০.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

চিন, আমেরিকা, জাপানের পরিস্থিতি কী ?
রিপোর্ট বলছে, ২০৩০ সাল পর্যন্ত পিপিপি মোডে ৪২.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি নিয়ে চিন এগিয়ে থাকবে। তবে, চিন দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। প্রথম তার ক্রমবর্ধমান জনসংখ্যা ছাড়াও ঋণের চাপ।

কেন ভারতে এগিয়ে
আমেরিকা এই ক্ষেত্রে শক্তিশালী রয়েছে, তবে এটি তার জিডিপির তুলনায় ১২০ শতাংশ বেশি ঋণ এবং ধীর প্রবৃদ্ধির হারের মুখোমুখি। জার্মানি এবং জাপানের পরিস্থিতি ভালো হতে পারে, তবে এখানে মধ্যবয়সী মানুষের সংখ্যা বেশি এবং বিশ্ব বাণিজ্যের উপর তাদের নির্ভরতা অনেক বেশি। তুলনায় ভারতে যুবসমাজের সংখ্যা সবচেয়ে বেশি, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা ও জিডিপি-ঋণের মধ্যে ভারসাম্য রয়েছে, যা এর দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

এই শুল্কের প্রভাব কতটা পড়বে ?
ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ৫০ শতাংশ শুল্ক গতকাল থেকে কার্যকর হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ শতাংশ বেসলাইন শুল্ক এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানা। এই বিষয়ে, ইওয়াই জানিয়েছে, মার্কিন শুল্ক ভারতের জিডিপিতে প্রায় ০.৯ শতাংশ প্রভাব ফেলতে পারে। তবে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধি ও রপ্তানির আরও অনেক উপায় খুঁজে পাওয়ার কারণে, জিডিপির উপর এর প্রভাব মাত্র ০.১-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E-20 Petrol Contro : E-20 পেট্রোল ব্যবহার করলে বদলাতে হবে গাড়ির এই পার্টস, এবার সংসদে 'বড় বয়ান' গড়কড়ির 
E-20 পেট্রোল ব্যবহার করলে বদলাতে হবে গাড়ির এই পার্টস, এবার সংসদে 'বড় বয়ান' গড়কড়ির 
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: 'ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
'ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget