এক্সপ্লোর

Share Market Update: টানা আটদিন পড়ল বাজার, বুধেও কি নামবে নিফটি ? কততে রয়েছে সাপোর্ট ?

Stock Market News: আশা না জাগিয়ে বাড়ছে আশঙ্কা। সোমের পর মঙ্গলেও অমঙ্গলের ইঙ্গিত দিল বাজার।

Stock Market News: আশা না জাগিয়ে বাড়ছে আশঙ্কা। সোমের পর মঙ্গলেও অমঙ্গলের ইঙ্গিত দিল বাজার। এই নিয়ে টানা আটদিন পতন হল বাজারে। 

Share Market: আজ বাজারের কী অবস্থা ?
আজ দিনের শেষে বাজারে দুটি মূল ইক্যুইটি বেঞ্চমার্ক সেনসেক্স ও নিফটি লাল দাগে দৌড় থামিয়েছে। এখানে রিলায়েন্স, ইনফোসিস, টাটা স্টিল ও আইটিসি-র মতো সূচকের হেভিওয়েটগুলিতে বড় বিক্রি দেখা গিয়েছে।  টানা আট নম্বর ট্রেডিং সেশনে আজ নিচে নেমেছে বাজার। মঙ্গলবার ডিসেম্বর ত্রৈমাসিকের জিডিপি সংখ্যার আগে বিনিয়োগকারীরাও বেশ উদ্বিগ্ন ছিলেন। যার প্রভাব পড়েছে বাজারে।

Stock Market News: কী অবস্থা ছিল সেনসেক্সের ?
এসএন্ডপি বিএসই সেনসেক্স আজ প্রাথমিক ট্রেডে 59,484 এর স্তর ছোঁয়। পরে অবশ্য নেতিবাচক স্তরে চলে যায় বুলরা।  দিনের উচ্চতর স্তর থেকে থেকে 688 পয়েন্ট কমে 58,796-এর সর্বনিম্নে পৌঁছেছে এই সূচক। দিনের শেষে সেনসেক্স 326 পয়েন্ট কমে 58,962-তে বন্ধ হয়েছে। গত আট ট্রেডিং ডেতে এটি মোট 2,358 পয়েন্ট কমেছে।

Share Market: কী অবস্থা হয় নিফটির ? 
অন্যদিকে, NSE Nifty50 17,440-এর উচ্চতর পয়েন্ট থেকে ইন্ট্রা-ডে লেনদেনে 17,255-তে নেমে আসে। নিফটি শেষ পর্যন্ত 88 পয়েন্ট কমে 17,303 এ স্থির হয়েছে। এটি তার 200-ডিএমএ (ডেইলি মুভিং এভারেজ) ভেঙেছে যা 17,384-এ দাঁড়িয়েছে।

Stock Market News: কোন স্টকের কী অবস্থা ?
আজ সেনসেক্সের 30 টি শেয়ারর মধ্য়ে টাটা স্টিল, রিলায়েন্স, বাজাজ ফিনসার্ভ, ইনফোসিস, আইটিসি, এয়ারটেল পিছিয়ে ছিল। অন্যদিকে, এশিয়ান পেইন্টস, এমঅ্যান্ডএম, পাওয়ারগ্রিড, আল্ট্রাসেমকো, এইচডিএফসি, টাটা মোটরসে উত্থান দেখা গেছে।

Share Market: কোন খাতের হাল কী ছিল ?
আজ পুরো বাজারের দিকে তাকালে, বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি সবুজে বন্ধ হয়েছে । সেক্টরের মধ্যে পাওয়ার ও রিয়েলটি 1 শতাংশ বেড়েছে। যেখানে ধাতু, তেল ও গ্যাস, স্বাস্থ্যপরিসেবা ও আইটি 1-2 শতাংশ কমেছে। সোমবার আগের সেশনে, S&P BSE সেনসেক্স 176 পয়েন্ট কমে 59,228-এ বন্ধ হয়েছিল। অন্যদিকে, NSE নিফটি 73 পয়েন্ট কমে 17,392-তে ক্লোজিং দিয়েছিল। 

বাজার বিশেষজ্ঞদের ধারণা, বুধে ১৭৩০০ থেকে ঘুরে দাঁড়াবে নিফটি। কারণ, আজ ২০০ ডে মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে এই সূচক। যা বিনিয়োগকারীদের ক্ষেত্রে খুবই চিন্তার কারণ। কাল নিফটি ঘুরে না দাঁড়ালে ধস নামার আশঙ্কা থাকবে বাজারে।

আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি

সেরা শিরোনাম

Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget