এক্সপ্লোর

Jio Financial Services-এর ডিমার্জার ! স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর শেয়ারহোল্ডারদের লটারি ?

Reliance Demerger Plans: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের জন্য হতে পারে সবথেকে বড় খবর। শীঘ্রই কোম্পানির তরফে উপহার পেতে চলেছেন শেয়ারহোল্ডাররা।

Reliance Demerger Plans: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের জন্য হতে পারে সবথেকে বড় খবর। শীঘ্রই কোম্পানির তরফে উপহার পেতে চলেছেন শেয়ারহোল্ডাররা। শোনা যাচ্ছে, Jio Financial Services কোম্পানির নামে তার আর্থিক পরিষেবার ব্যবসা ডিমার্জ করবে রিলায়েন্স। খুব তাড়াতাড়ি তা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে একটি ধনকুবের প্রতিষ্ঠান হিসাবেই দেখে বাজার। কয়েক দশক ধরে তার শেয়ারহোল্ডারদের কাছে মাল্টিব্যাগার রিটার্ন তৈরি করে চলেছে কোম্পানি। ২১ অক্টোবর ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করার সময় কোম্পানি ঘোষণা করেছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডাররা প্রতিটি রিলায়েন্স শেয়ারের জন্য জিও ফিনান্সিয়াল সার্ভিসের একটি শেয়ার পাবে। স্টক মার্কেটে মার্কেট ক্যাপের দিক থেকে দেশের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্সের মার্কেট ক্যাপ 16.52 লক্ষ কোটি টাকা।

JP Morgan একটি নোটে বলেছে, Jio Financial Services এর ডিমার্জার একটি ইতিবাচক পদক্ষেপ। ডিজিটাল ও রিটেল সেক্টরে রিলায়েন্সের শক্তি জিও ফিনান্সিয়াল সার্ভিসকে দারুণভাবে উপকৃত করবে। আগামী দিনে Jio Financial Services ডিজিটাল ঋণ পরিষেবার ভিত্তিতে একটি নেতৃস্থানীয় আর্থিক প্রযুক্তি কোম্পানি হয়ে উঠবে। কোম্পানি আগামী দিনে উপভোক্তা  ঋণ প্রদানের পণ্যগুলির সঙ্গে বিমা, স্টক ব্রোকিং পরিষেবাগুলিতেও নিজেদের ব্যবসা প্রসারিত করবে।

ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড ডিমার্জার অনুমোদন করেছে। কোম্পানির আর্থিক পরিষেবা সংস্থা রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেড (আরএসআইএল) এর বিচ্ছিন্ন হওয়ার পরে কোম্পানিটি নতুন নাম জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সহ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। বর্তমানে RSIL হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী ও একটি নন ডিপোজিট NBFC (নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি)৷

মঙ্গলবারের ট্রেডিং সেশনে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টক 1.54 শতাংশ কমে 2441 টাকায় বন্ধ হয়েছে। অনেক ব্রোকারেজ হাউস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টকের উপর অত্যন্ত বুলিশ। তাই বৃহস্পতিবারের দিকে তাকিয়ে থাকবে বাজার। শোনা যাচ্ছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে কালও পড়তে পারে অনেক সেক্টর। যার মধ্য়ে রঙ ছাড়াও কেমিক্যালের স্টকে পতন হতে পারে। কদিন থেকেই মেটাল স্টকে বৃদ্ধি দেখা গিয়েছে। তবে খুব একটা বাড়ছে না ন্যাশনাল অ্যালুমুনিয়াম, হিন্দুস্তান কপারের মতো স্টকগুলি। পিছিয়ে পড়েছে স্টিল স্টকগুলিও। তবে কাল সবার নজর থাকতে পারে নিফটির দিকে। কারণ ত্রৈমাসিক ফল বেরনোর পর বাজার কি প্রতিক্রিয়া দেয় এখন সেটাই দেখার।  

 আরও পড়ুন : Legal News: হঠাৎ মৃত্যু প্রিয়জনের! যে ভাবে পাবেন সঞ্চয়ের সন্ধান

 

সেরা শিরোনাম

Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mother Dairy: ফের দাম বাড়ল দুধের! বৃহস্পতিবার থেকে লিটার প্রতি কত বেশি দিতে হবে, Mother Dairy-র নতুন দাম কত?
ফের দাম বাড়ল দুধের! বৃহস্পতিবার থেকে লিটার প্রতি কত বেশি দিতে হবে, Mother Dairy-র নতুন দাম কত?
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget