এক্সপ্লোর

Income Tax: এভাবে আয় হলে জীবনে কখনও কর দিতে হবে না

Non Taxable Income: এমন  কিছু কিছু আয়ের উৎস আছে যা পুরোপুরি করমুক্ত। এভাবে আপনি আপনার প্রদেয় করের পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনতে পারেন। তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক।

Non Taxable Income Source: প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কর জমা করতে হয় আপনাকে। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, বছরের সমস্ত ধরনের আয়, খরচ, বিনিয়োগের হিসেব নিকেশ করে কর জমা করতে হয় সকলকেই। ৩১ জুলাই সেই কর জমা (Tax Filing) করার শেষ দিন ছিল। যদিও পরের অর্থবর্ষের জন্য অগ্রিম কর জমা দেওয়ার তৃতীয় কিস্তির শেষ দিনও পেরিয়ে গিয়েছে ১৫ ডিসেম্বর। আর এতসব তারিখ মনে রাখতে রাখতে হাঁপিয়ে উঠছেন আপনি। দেখছেন, যা উপার্জন করছেন তার অনেকটা কর দিতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখনই জেনে নিন, কোন ধরনের উপার্জনে কখনও কোনও কর দিতে হয় না। আপনার চাকরির বেতন, ব্যবসার লাভ, বিনিয়োগের রিটার্ন সবই করের উপযুক্ত, কিন্তু এমন  কিছু কিছু আয়ের উৎস আছে যা পুরোপুরি করমুক্ত (Tax Free)। তবে কর জমা করার সময় সেইসব আয়ের উৎসগুলি আইটিআর ফাইলে (ITR File) অবশ্যই উল্লেখ করা দরকার। এভাবে আপনি আপনার প্রদেয় করের পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনতে পারেন। তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক।

করমুক্ত আয় কীভাবে হতে পারে?

উপহার

আত্মীয়-স্বজনের থেকে যদি কোনও করদাতা উপহারস্বরূপ কিছু টাকা পান, তা কখনও করের আওতায় পড়ে না। তবে সেই আত্মীয় প্রবাসী হলে, সেক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। অন্যদিকে আত্মীয় নয়, এমন কারও থেকে যদি ৫০ হাজার বা তার কম টাকা উপহার স্বরূপ পান তা পুরোপুরি করমুক্ত (Tax Free) বলে ধার্য করা হয়। আবার একই উপহার করদাতার বিবাহ উপলক্ষে কেউ তাকে দেয়, তবে সেই টাকাও আয়করের আওতায় পড়ে না।

জীবনবিমার রিটার্ন

জীবনবিমা প্রায় সকলেই কিছু না কিছু করে থাকেন। এই বিমার একটি ম্যাচুরিটি ডেট থাকে, বিমা ম্যাচিওর হলে তা থেকে যে রিটার্ন পাওয়া যায় তা করমুক্ত (Tax Exemption)। এমনকি বিমার ডেথ বেনিফিটও সম্পূর্ণরূপে করমুক্ত।

কৃষিকাজ থেকে আয়

আয়কর আইনের ১০(১) ধারা অনুসারে কৃষিকাজ এবং খামারের থেকে আগত উপার্জনের উপর করদাতাকে কোনও কর দিতে হয় না।

গ্র্যাচুইটি

কর্মজীবনের শেষে অবসরগ্রহণের সময় অনেক চাকুরিজীবীই গ্র্যাচুইটি পেয়ে থাকেন। সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে এই গ্র্যাচুইটি সম্পূর্ণরূপে করমুক্ত। আর অন্যদিকে বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে ১০ লক্ষ পর্যন্ত গ্র্যাচুইটি করমুক্ত বলে ধরা হয়। কোনও সংস্থায় ৫ বছর একটানা কাজ করলে গ্র্যাচুইটি আইন, ১৯৭২ অনুসারে যে কোনও কর্মচারী গ্র্যাচুইটি পাওয়ার উপযুক্ত হিসেবে বিবেচিত হন।

নির্দিষ্ট কিছু বিনিয়োগের সুদ

সুকন্যা সমৃদ্ধি যোজনা, গোল্ড বন্ড, ডেট ফান্ড ইত্যাদি ক্ষেত্রে রিটার্নের উপর কোনও রকম কর দিতে হয় না।  

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, ফান্ডের রিটার্নের উপর কত ট্যাক্স দেবেন?

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget