এক্সপ্লোর

Kashmir Attack: পহেলগাঁওয়ের নিহতদের পরিবারের পাশে LIC, কী ঘোষণা করল সংস্থা ?

LIC of India: এলআইসির সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, এলআইসি পলিসিহোল্ডারদের দাবি জানানোর সমস্যা মেটাতে এই বিমা সংস্থা অনেক ধরনের ছাড় দিচ্ছে নিয়মবিধির ক্ষেত্রে।

LIC of India: কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার কারণে ২৬ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় গোটা দেশ (Kashmir Attack) ক্ষুব্ধ। আর এই আবহে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC of India) জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। বড় ঘোষণা করেছে সংস্থা। জানানো হয়েছে যে নিহতদের জন্য তাদের পরিবারকে সাহায্য করতে দ্রুত ক্লেম সেটলমেন্ট (Claim Settlement) করা হবে। এমনকী এই প্রক্রিয়ার নিয়মবিধিও অনেক শিথিল করে দেওয়া হয়েছে।

পহেলগাঁওতে এই জঙ্গি হামলায় নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে একটি বিবৃতিতে এলআইসি জানিয়েছে যে এই ঘটনায় নিহতদের পরিবারকে সাহায্য করা হবে। সমস্ত রকম সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এলআইসি। এমনকী এই সংস্থা আরও জানিয়েছে যে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেওয়ার জন্য তাদের দ্রুত ক্লেম সেটলমেন্ট করা হবে।

এলআইসির সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, এলআইসি পলিসিহোল্ডারদের দাবি জানানোর সমস্যা মেটাতে এই বিমা সংস্থা অনেক ধরনের ছাড় দিচ্ছে নিয়মবিধির ক্ষেত্রে। তিনি বলেন যে ডেথ সার্টিফিকেটের বদলে এই সন্ত্রাসবাদি হামলায় মৃত্যুর প্রমাণ হিসেবে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নথিতে মৃত্যুর উল্লেখ থাকলেই হবে। এমনকী সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ পেয়ে থাকলে সেই নথিও জমা করা যাবে ক্লেম সেটলমেন্টের জন্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, পলিসিহোল্ডারদের ক্লেম সেটলমেন্ট দ্রুত নিষ্পত্তি করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সহজে আর্থিক সহায়তা পেতে পারে, সেজন্য সর্বতোভাবে চেষ্টা করবে এলআইসি।

এলআইসির এই ক্লেম সেটলমেন্টের ক্ষেত্রে সংস্থার তরফে একটি হেল্পলাইন নম্বর জারি করেছে। যে কোনও ধরনের দাবির জন্য আপনি আপনার নিকটতম এলআইসির শাখা অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি ঘরে বসেই টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ০২২-৬৮২৭৬৮২৭ নম্বরেও ফোন করে সমস্যার সমাধান পেতে পারেন।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছে

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সিইও আশিস চৌহান এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন যে এই কঠিন সময়ে নিহতদের পরিবারকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১ কোটি টাকা আর্থিক সাহায্য করবে। শুধু তাই নয়, এই নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও। আশিস চৌহান তাঁর এক্স পোস্টে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। 

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget