এক্সপ্লোর

Mahila Samman Scheme: ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ, ২ মাসে এই স্কিমে ৫ লক্ষ অ্যাকাউন্ট, কী এই মহিলা সম্মান স্কিম ?

Investment Plan: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করেছিলেন অর্থমন্ত্রী। সম্প্রতি সেই "মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট"(Mahila Samman Scheme) স্কিমে বিনিয়োগ করতে পারছেন মহিলারা।


Investment Plan: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করেছিলেন অর্থমন্ত্রী। সম্প্রতি সেই "মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট"(Mahila Samman Scheme) স্কিমে বিনিয়োগ করতে পারছেন মহিলারা। অল্প সময়ে অনেক মহিলা এই প্রকল্পে যোগ দিয়েছেন। মাত্র ২ মাসে ৫ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে এই স্কিমে।

Mahila Samman Scheme: বর্তমানে কেবল পোস্ট অফিসে খোলা যায় এই অ্যাকাউন্ট
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প, যা বিশেষত মহিলাদের জন্য করা হয়েছে। মূলত, মহিলাদের আর্থিক ব্যবস্থায় বিনিয়োগে উৎসাহিত করতেই এই স্কিম । এই স্কিম ১ এপ্রিল ২০২৩ থেকে  ৩১মার্চ ২০২৫ পর্যন্ত খোলা যাবে৷ এই স্কিমটি শুধুমাত্র দুই বছরের জন্য৷ বর্তমানে, এই প্রকল্পটি ১.৫৯ লক্ষ পোস্ট অফিসে রয়েছে।

Investment Plan: কত সুদ দিচ্ছে স্কিম ?
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি স্কিম যা মহিলা ও মেয়েদের আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য় করে৷ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে এককালীন ক্ষুদ্র সঞ্চয় পরিকল্পনা চালু করেছে সরকার। তবে বেশি বছরের জন্য আনা হয়নি এই স্কিম। মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমটি ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে৷ দুই বছরের মেয়াদি স্কিমটি ৭.৫ শতাংশ নির্দিষ্ট সুদ দিয়ে থাকে৷ সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে পাওয়া যায়। এই স্কিমে আংশিক প্রত্যাহারের সুবিধা রয়েছে।

Mahila Samman Savings: মহিলা সম্মান সঞ্চয়পত্রের জন্য কে যোগ্য?
এই স্কিমটি যে কোনও মহিলা করতে পারেন। কোনও মেয়েও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ১,০০০ টাকা। সর্বোচ্চ সীমা ২ লাখ টাকা। এই স্কিমের মেয়াদ পূরণ হওয়ার পরে বিনিয়োগকারী একটি ফর্ম-২ আবেদনের মাধ্যমে তহবিল পেতে আবেদন করতে পারেন।  অ্যাকাউন্ট খোলার তারিখের এক বছর পরে অ্যাকাউন্টধারক অ্যাকাউন্ট ব্যালেন্সের ৪০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন।

Small Savings Scheme: স্কিমটি কি ধারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধার দেয়?
আয়কর আইনের ধারা 80C এর অধীনে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র কর ছাড়ের যোগ্য নয়। তাই ট্যাক্স বাঁচানোর কথা চিন্তা করে এই স্কিমে বিনিয়োগ না করাই ভাল। যেহেতু মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র মূলত একটি স্থায়ী আমানত, তাই এটি "অন্যান্য করের আয়ের" অধীনে আসবে। এই মেয়াদি আমানতের সুদ সহ একজন করদাতার মোট আয়ের ভিত্তিতে বকেয়া করের পরিমাণ হিসেব হবে।

যেহেতু স্কিমের সীমা ২ লক্ষ টাকা ও সুদ ৭.৫ শতাংশ, তাই মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্রের উপর টিডিএস কাটার কোনও সম্ভাবনা নেই, যদি এটি আপনার একমাত্র বিনিয়োগ হয়৷ কিন্তু ট্যাক্স আপনার আয় স্ল্যাব ও অন্যান্য কারণের উপর নির্ভর করতে পারে।

মহিলা সম্মান সঞ্চয়পত্রে কীভাবে বিনিয়োগ করবেন

• আপনার স্থানীয় পোস্ট অফিসে বা ব্যাঙ্কের শাখায় গিয়ে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনা ফর্মটি পান৷

• প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটি পূরণ করুন ও প্রাসঙ্গিক তথ্য জমা দিন।
• জমার পরিমাণ নির্বাচন করুন।

• একটি চেক বা নগদ মাধ্যমে টাকা জমা করুন।

• আপনার বিনিয়োগের প্রমাণ হিসাবে ব্যাঙ্ক/পোস্ট অফিস একটি শংসাপত্র দেবে।

কোনও কারণে অ্যাকাউন্টধারকের মৃত্যুর হলে এই স্কিমটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্টটি অ্যাকাউন্টধারকের জীবন-ঝুঁকি রোগ বা অভিভাবকের মৃত্যুর মতো সহানুভূতিশীল কারণে মেয়াদের আগেই বন্ধ করা যেতে পারে। কোনও কারণ উল্লেখ না করেই অ্যাকাউন্ট খোলার তারিখের ছয় মাস পরেও এই অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে প্রদত্ত সুদ ২ শতাংশ কম হবে।

আরও পড়ুন : How to buy US Stocks: ঘরে বসে আমেরিকান মার্কেটে ট্রেড,কিনতে পারবেন অ্যাপল-গুগলের শেয়ার,জানুন কীভাবে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget