এক্সপ্লোর

Merlin Group: ৪০ বছর পরে নিজের লোগো বদল করল মার্লিন গ্রুপ, কলকাতার বাইরে আরও ব্যবসার পরিকল্পনা

Merlin Group News: এবার মার্লিন নিজেদের লোগোয় বদল আনল গোটা কোম্পানিকে নতুন রূপে মানুষের সামনে নিয়ে আসার জন্য। তাঁদের ট্যাগলাইন 'More to Life' বলছে... জীবনের জন্য আরও বেশি কিছু।

কলকাতা: ৪০ বছর পরে নিজেদের লোগো বদল করল মার্লিন গ্রুপ। এই সংস্থা কলকাতার বুক ইতিমধ্যেই বেশ পরিচিত নাম। কলকাতার একাধিক বড় বড় শপিং কমপ্লেক্স থেকে শুরু করে রেসিডেন্সিয়াল কমপ্লেক্ট, অফিস প্লেস সবই তৈরী হয়েছে এই মার্লিনের হাত ধরেই। এরমধ্যে যেগুলি পরিচিত, সেগুলি হল কলকাতার সাউথ সিটি শপিং মল ও অ্যাক্রোপলিস মল। তবে কেবল কলকাতা নয়, মার্লিন এখন ছড়িয়ে পড়েছে পুণে, ভুবনেশ্বরের মতো রাজ্যগুলিতেও। মার্লিন ইতিমধ্যেই বিদেশে কাজ করে ফেলেছে। সেখানেও একাধিক বড় বিল্ডিং তৈরি করে প্রশংসিত মার্লিন। তবে এবার মার্লিন নিজেদের লোগোয় বদল আনল গোটা কোম্পানিকে নতুন রূপে মানুষের সামনে নিয়ে আসার জন্য। তাঁদের ট্যাগলাইন 'More to Life' বলছে... জীবনের জন্য আরও বেশি কিছু।

কেন এই লোগোয় বদল আনল মার্লিন? কোম্পানির চেয়ারম্যান সুশীল মোহতা বলছেন, 'আমার দাদুর আমল থেকে আমরা রিয়েল এস্টেট বিজ়নেসের সঙ্গে যুক্ত। তবে সেই সময়ে কেউ পুরোদমে রিয়েল এস্টেটের ব্যবসা করতেন না। সেই সময়ে এই ব্যবসার তত সম্মানও ছিল না। যখন আমার হাতে কাজের দায়ভার আসে, আমি ঠিক করি আমি সম্পূর্ণ সময় দিয়ে রিয়েল এস্টেটের ব্যবসাই করব। আমার পাশাপাশি যা যা ব্যবসা চলছিল ব বন্ধ করে দিলাম। আমি মনে করেছিলাম, মানুষ কেবলমাত্র টাকা থাকলেই একটা বাড়ি কিনতে আসেন না। একজন মানুষ একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে আসছে মানে তাঁর জীবনের সবটা সঞ্চয় সেখানে দিচ্ছেন। বরং হয়তো কিছু ধারও করছেন। তার দাম শুধুমাত্র টাকা দিয়ে দেওয়া যায় না। আমি ভেবেছিলাম, মানুষ যে মূল্যটা আমায় দিচ্ছেন, যেন তার চেয়েও বেশি কিছু ফেরত পান। আরও বেশি সুযোগসুবিধা, আরও ভাল জীবনধারা যেন সেই মানুষটা পান। আমরা নিজেদের বাড়ি যেমন যত্ন নিয়ে তৈরি করি, ততটা যত্ন নিয়েই আমাদের প্রক্যেকটা প্রোজেক্ট তৈরি হয়।'

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলছেন, 'আমরা বিশ্বাস করি শুধু বিল্ডিং তৈরিতে নয়, অন্যান্য দিকগুলিকেও মাথায় রাখতে। আমরা কলকাতার বুকে আরও দুটো শপিং মল তৈরি করছি। এতে একদিকে যেমন কিছু মানুষ কাজ পাবেন, তেমনই সাধারণ মধ্যবিত্ত মানুষের বাচ্চাদের সঙ্গে ঘোরারও একটা জায়গা বাড়বে। আমরা বর্তমানে চেষ্টা করছি কলকাতার বাইরে কাজ করার। ওয়ার্ল্ড ট্রেট সেস্টার বানাচ্ছি। সব মিলিয়ে আমাদের ইচ্ছা আমাদের ব্যবসাকে আরও দিকে দিকে ছড়িয়ে দেওয়া। 

আরও পড়ুন: Nimrat Kaur : অভিষেকের সঙ্গে সম্পর্ক - জল্পনার মধ্যেই সামনে এল নিমরতের প্রাক্তন প্রেমিকের নাম !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget